গাইবান্ধা-১ আসনের উপনির্বাচনে প্রতীক বরাদ্দ

গাইবান্ধা প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:০৫আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:২৮

গাইবান্ধা ১ আসনের উপনির্বাচন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপনির্বাচনের চার প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের উপস্থিতিতে ও উৎসবমুখর পরিবেশে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার জি এম সাহাতাব উদ্দিন এ তথ্য জানান।

আগামী ১৩ মার্চ গাইবান্ধা-১ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে সুন্দরগঞ্জ উপজেলার একটি পৌরসভা ও ১৫ ইউনিয়নের ভোটাররা ১০৯টি কেন্দ্রে ভোট দেবেন।  

প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আফরোজা বারী নৌকা, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি লাঙ্গল, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) জিয়া জামান খাঁন আম ও গণফ্রন্টের শরিফুল ইসলাম মাছ প্রতীক পেয়েছেন।

রিটার্নিং অফিসার জি এম সাহাতাব উদ্দিন বলেন, ‘নির্ধারিত দিনে চার প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এখন থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন।’ সব প্রার্থীকে নির্বাচনি আচরণবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ‘এ আসনে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। কিন্তু যাচাই-বাছাইয়ের সময় ত্রুটি ধরা পড়ায় স্বতন্ত্র প্রার্থী আহসান হাবীব মাসুদের মনোনয়নপত্র বাতিল করা হয়। বর্তমানে এ আসনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।’

/এসএসএ/এফএস/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম