হোলি উপলক্ষে মিষ্টি দিয়ে বিজিবি-বিএসএফ শুভেচ্ছা বিনিময়

হিলি প্রতিনিধি
০২ মার্চ ২০১৮, ১৪:২১আপডেট : ০২ মার্চ ২০১৮, ১৪:৩৫

বিজিবি-বিএসএফ মিষ্টি বিনিময় হোলি (দোলযাত্রা) উপলক্ষে হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কে মিষ্টি ও লাড্ডু দিয়ে শুভেচ্ছা জানিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।এছাড়া বিজিবিও মিষ্টি পাঠিয়েছে বিএসএফ’কে।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে হিলির বিএসএফ ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর জগদিশ প্রসাদ বিজিবি’র হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আবু নাছিরের হাতে তিন প্যাকেট মিষ্টি ও লাড্ডু উপহার দিয়ে শুভেচ্ছা জানান এবং কুশল বিনিময় করেন। এসময় বিজিবি’র পক্ষ থেকেও বিএসএফকে ৭ প্যাকেট মিষ্টি উপহার দেওয়া হয়।

হোলি উপলক্ষে মিষ্টি দিয়ে বিজিবি-বিএসএফ শুভেচ্ছা বিনিময় এসময় সেখানে বিজিবির চেকপোস্ট কমান্ডার নায়েক মিজান, বিএসএফের চেকপোস্ট কমান্ডার এস চক্রবর্তীসহ উভয় বাহিনীর সেনারা উপস্থিত ছিলেন।

বিজিবি’র হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আবু নাছির বলেন, ‘হোলি উৎসব উপলক্ষে বিএসএফ আমাদেরকে তিন প্যাকেট মিষ্টি ও লাড্ডু উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে। আমরাও তাদেরকে ৭ প্যাকেট মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছি।’ 

বিজিবি-বিএসএফ মিষ্টি বিনিময় তিনি আরও জানান, সীমান্তে সৌহার্দ , সম্প্রীতি ও ভাতৃত্ববোধ বজায় রাখতে প্রতি বছর দু’দেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলোয় আমরা একে অপরকে মিষ্টি ও বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে শুভেচ্ছা বিনিময় করে থাকি।’

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের