‘রংপুরের মতো গাইবান্ধায়ও সুষ্ঠু নির্বাচন করতে চায় ইসি’

গাইবান্ধা প্রতিনিধি
০৬ মার্চ ২০১৮, ১৭:৩৫আপডেট : ০৬ মার্চ ২০১৮, ১৭:৪০

গাইবান্ধায় নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেছেন, ‘প্রতিটি নির্বাচনই অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। রংপুর সিটি করপোরেশনের নির্বাচন যেমন সুষ্ঠু ও সব মহলের কাছে গ্রহণযোগ্যভাবে সম্পন্ন হয়েছে, ঠিক সেভাবেই গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপ-নির্বাচনও অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠানের জন্য সব ধরণের পদক্ষেপ নেওয়া হয়েছে।’

মঙ্গলবার (৬ মার্চ) দুপুরে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) শূন্য আসনে উপনির্বাচন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘নির্বাচনি পরিবেশ পরিস্থিতি এখন পর্যন্ত আমাদের অনুকূলে রয়েছে। সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হবে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিয়ে বাড়ি যেতে পারেন সে জন্য আইনশৃঙ্খলা বাহীনির বিপুল পরিমাণ  সদস্য নিয়োজিত থাকবেন। এছাড়া নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণে নির্বাহী ও বিচারিক হাকিম, মনিটরিং টিমসহ সংশ্লিষ্টরা মাঠে আছেন। তাই এ নির্বাচন নিয়ে কোনও শঙ্কা নেই।’ শঙ্কামুক্ত ও গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য সব মহলের সহযোগিতাও চেয়েছেন তিনি।

গাইবান্ধা জেলা প্রশাসক গৌতম চন্দ পালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মো. মোখলেছুর রহমান, রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহম্মেদ, রংপুর রেঞ্জের জিআইজি খন্দকার গোলাম ফারুক, গাইবান্ধা পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ ও রিটার্নিং কর্মকর্তা ও রংপুর অঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন।

মতবিনিময় সভায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও তাদের মতামত ও বিভিন্ন অভিযোগ তুলে ধরে বক্তব্য রাখেন। এসময় প্রার্থীরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানান। মতবিনিময় সভায় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আগামী ১৩ মার্চ গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এ আসনে প্রতিদ্বন্দি চার প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের (নৌকা প্রতীক) শিল্পপতি আফরুজা বারী, জাতীয় পার্টির (লাঙল প্রতীক) ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, ন্যাশনাল পিপলস্ পার্টির (আম প্রতীক) জিয়া জামান খাঁন ও গণফ্রন্টের (আম প্রতীক) শরিফুল ইসলাম।

সুন্দরগঞ্জ উপজেলার ১৫ ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত গাইবান্ধা-১ আসন। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৩৮ হাজার ৫৫৬। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৬৩৪ হাজার ৯৩৪ ও নারী ভোটার এক লাখ ৭৩ হাজার ৬২২ জন। ১০৯ কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

প্রসঙ্গত, ক্ষমতাসীন দলের সংসদ সদস্য গোলাম মোস্তফা আহম্মেদ গত ১৯ ডিসেম্বর সড়ক দুর্ঘটনায় নিহত হলে শূন্য হয় আসনটি। এর আগে, ২০১৬ সালের ৩১ ডিসেম্বর দুর্বত্তদের গুলিতে সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন খুন হলে  ২০১৭ সালের ২২ মার্চ উপ-নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে পরাজিত করে এমপি নির্বাচিত হন গোলাম মোস্তফা আহম্মেদ।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে