নির্মাণাধীন পেট্রোল পাম্পের ছাদ ধসে তিন শ্রমিক নিহত

পঞ্চগড় প্রতিনিধি
০৭ মার্চ ২০১৮, ১৫:১৩আপডেট : ০৭ মার্চ ২০১৮, ১৬:৫৬

নির্মাণাধীন পেট্রোল পাম্পের ছাদে ধস পঞ্চগড়ের খানপুকুর এলাকায় ‘পঞ্চগড় ফিলিং স্টেশন’ নামে নির্মাণাধীন একটি পেট্রোল পাম্পের ছাদ ধসে তিন শ্রমিক নিহত হয়েছেন। গুরুতর আহত ছয় শ্রমিককে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও বেশ কয়েকজন শ্রমিক নিখোঁজ রয়েছেন।

বুধবার (৭ মার্চ) দুপুরে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের খোলাপাড়া খানপুকুর এলাকায় ওই পাম্পের ছাদ ঢালাইয়ের সময় এ দুর্ঘটনা ঘটে।   

নিহত দুজন হলেন- জেলা শহরের গোলাম মাওলা লিটন (৩৫) ও চাঁন পাড়া এলাকার বাবু (২৬), পৌরসভার দর্জিপাড়া এলাকার সাজু (৩৫)। 

নির্মাণাধীন পেট্রোল পাম্পের ছাদ ধসে তিন শ্রমিক নিহত সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।   

তিনি জানান, দুপুর দেড়টার দিকে ওই ফিলিং স্টেশনের সামনের অংশে ঢালাইকাজ চলার সময় ছাদটি ধসে পড়ে। এতে বেশ কয়েকজন শ্রমিক সেখানে চাপা পড়ে। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন চাপা পড়া ছয় শ্রমিককে  উদ্ধার করে। এ সময় দুই শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়। আহত এক শ্রমিককে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।  

নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও পুলিশ কাজ করছে। কত জন শ্রমিক চাপা পড়েছে তা কেউ জানাতে পারেনি।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ