দিনাজপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে নিহত ১

দিনাজপুর প্রতিনিধি
১০ মার্চ ২০১৮, ০২:২২আপডেট : ১০ মার্চ ২০১৮, ০২:২৫

দিনাজপুর দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গা এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এহসানুল হক রুবেল নামে এক ব্যক্তি নিহত হয়েছে। শুক্রবার (৯ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহত রুবেল বালুয়াডাঙ্গা এলাকার মমিনুল হকের ছেলে। সে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একজন কর্মকর্তা।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রুবেলদের সঙ্গে তার চাচা এনামুল হক ও চাচাতো ভাই রেজভি’র জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। শুক্রবার বিকেল ৪টার দিকে এনামুল হক, রেজভি, নাঈমসহ বেশ কয়েকজন জমি দখল নিতে চাইলে রুবেল বাধা দেয়। এ সময় রেজভি রুবেলের বুকে আঘাত করলে সে অসুস্থ হয়ে পড়ে। সন্ধ্যায় রুবেলের অবস্থার অবনতি হলে তাকে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ওসি জানান, লাশ উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের করা হবে।  

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান