নিখোঁজের দেড় মাস পরেও উদ্ধার হয়নি মাদ্রাসা শিক্ষার্থী

হিলি প্রতিনিধি
২১ মার্চ ২০১৮, ১৩:২২আপডেট : ২১ মার্চ ২০১৮, ১৩:২৩

নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থী আতিকুল রহমান জীবন দিনাজপুরের হিলিতে নিখোঁজের প্রায় দেড় মাস পরেও উদ্ধার হয়নি মাদ্রাসা শিক্ষার্থী আতিকুল রহমান জীবন (১২)। গত ১০ ফেব্রয়ারি বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বের হয় সে।  পরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।

নিখোঁজ আতিকুল হিলির পৌর সদর চারমাথা এলাকার মৃত মুক্তার হোসেনের ছেলে। সে হিলির মাঠপাড়া হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী। এ ঘটনায় তার মা মামুনি আক্তার হাকিমপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

নিখোঁজ শিশুর মা মামুনি আক্তার জানান, আতিকুল ইসলাম জীবন হিলি মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। গত ১০ ফেব্রয়ারি সকালের দিকে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর তার সঙ্গে আর যোগাযোগ করা হয়নি। এর সাত দিন পর মাদ্রাসায় গিয়ে জানা যায় আতিকুল মাদ্রাসায় আসেনি। পরে আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পড়ে গত ২০ ফেব্রুয়ারি হাকিমপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর বাংলা ট্রিবিউনকে জানান, ওই ছাত্রের ছবিসহ তার নাম ঠিকানা দেশের বিভিন্ন থানায় পাঠিয়ে  দেওয়া হয়েছে। শিশুটিকে উদ্ধারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম