দিনাজপুরে নির্মাণাধীন গুদামের ছাদ ধসে ৬ শ্রমিক আহত

দিনাজপুর প্রতিনিধি
২২ মার্চ ২০১৮, ১৯:১০আপডেট : ২২ মার্চ ২০১৮, ১৯:৪৫

দিনাজপুরে নির্মাণাধীন গুদামের ছাদ ধসে ৬ শ্রমিক আহত দিনাজপুরের সদর উপজেলার নশিপুর এলাকায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) নশিপুর পাট বীজ খামারের একটি নির্মাণাধীন গুদামের ছাদ ধসে পড়েছে। এতে ছাদের নিচে পড়ে ছয়জন শ্রমিক আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা তদন্তে দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামানকে প্রধান করে ৫ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিএডিসি নশিপুর পাট বীজ খামারের যুগ্ম পরিচালক আ.ফ.ম. আফরোজ আলম বলেন, ‘বৃহস্পতিবার (২২ মার্চ) সকাল থেকেই নশিপুর এলাকায় নশিপুর পাট বীজ খামারের নির্মাণাধীন বীজ গুদামের ছাদ ঢালাইয়ের কাজ করছিল প্রায় দেড় শতাধিক শ্রমিক। দুপুর দেড়টায় হঠাৎ ছাদের একদিকে ধসে পড়লে কয়েকজন শ্রমিক চাপা পড়ে। বিষয়টি তাৎক্ষণিক দিনাজপুর ফায়ার সার্ভিসকে জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় ৬ জন শ্রমিককে উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। ছাদের নিচে আর কোনও শ্রমিক চাপা পড়ে রয়েছে কিনা তা দেখতে সন্ধ্যা পর্যন্ত ভবনটিতে উদ্ধার কার্যক্রম চালায় ফায়ার সার্ভিস কর্মীরা। ’

দিনাজপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক রফিকুজ্জামান বলেন, ‘নির্মাণাধীন ভবনের ছাদ ধসে পড়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে আসে। এরপর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ’

তিনি আরও বলেন, ‘নির্মাণাধীন ধসে যাওয়া ছাদের নিচে কোনও শ্রমিক চাপা পড়ে আছে কিনা, এজন্য উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।

নশিপুর পাট বীজ খামার কর্তৃপক্ষ জানায়, বীজ গুদামের সাব-ঠিকাদার হিসেবে কাজ করছিল নুর আলম ও সাজ্জাদ। তবে ঘটনার পর তাদের পাওয়া যায়নি।

এদিকে ঘটনা তদন্তে দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামানকে প্রধান করে ৫ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৭ দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

/এআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী