‘লাল-সবুজের পতাকায় জাতি আমাকে বিদায় জানাবে, এটাই প্রত্যাশা’

জাকির মোস্তাফিজ মিলু, ঠাকুরগাঁও
২৬ মার্চ ২০১৮, ১৫:৩৭আপডেট : ২৬ মার্চ ২০১৮, ১৬:১০

বীরাঙ্গনা টেপরি রানী ঠাকুরগাঁওয়ের বীরাঙ্গনা টেপরি রানীর প্রত্যাশা, মৃত্যুর পর নিথর দেহটাকে লাল-সবুজের পতাকায় মুড়িয়ে জাতি তাকে বিদায় জানাবে। এর চেয়ে বেশি কিছু তার চাওয়া নেই বলে তিনি বাংলা ট্রিবিউনকে জানান।

তার শরীরটা এখন নুয়ে পড়েছে। ঘটেছে স্মৃতিভ্রম। বাসা বেঁধেছে নানা রোগ-বালাই।

২০১৭ সালে বীরাঙ্গনার স্বীকৃতি পেয়েছেন তিনি। এই বছর থেকে পাচ্ছেন মুক্তিযোদ্ধা ভাতাও।

তাকে নিয়ে গান লেখেছেন ঠাকুরগাঁও জেলায় সদ্য পুলিশ সুপার র‌্যাংকে পদোন্নতি পাওয়া অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ। গানটি শুনে সদ্যবিদায়ী জেলা প্রশাসক আব্দুল আউয়াল উদ্যোগ নিয়ে দুই রুমের একটি ঘর করে দেন টেপরি রানীকে।

এদিকে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন নতুন জেলা প্রশাসক আখতারুজ্জামান।

বীরাঙ্গনা হলেন যেভাবে

সালটা ১৯৭১। চারদিকে যুদ্ধের ডামাডোল। তখনও সিঁথির সিঁদুর মুছে যায়নি। নববধূর রেশটাও কাটেনি। বিয়ের সপ্তাহখানেক পরই টেপরি রানীকে ধরে নিয়ে যায় পাকিস্তানি সেনারা। পাশাবিক নির্যাতন চালানো হয় তার ওপর। হানাদার বাহিনীর ক্যাম্পে বন্দিদশায় কেটে যায় টেপরির ৬ মাস। সেই নারকীয় দিনের ঘটনা তার কাছে স্পষ্ট হলেও ভয়ে বাকরুদ্ধ তিনি।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বলিদ্বারা গ্রামে বাবা মুদিরাম বর্মণের বাড়িতে বসবাস করতেন টেপরি। বিয়ে হয়েছিল পাশের গ্রামের বৈশাখু বর্মনের সঙ্গে। এই সময় পকিস্তানি সৈন্যরা ছড়িয়ে পড়ে পুরো উপজেলায়। চলে হত্যাযজ্ঞ, লুট, অগ্নিসংযোগ আর নারীদের ওপর বিরূপদৃষ্টি। তাদের রোষানল থেকে বাঁচতে বসতবাড়ি ফেলে প্রতিবেশীদের সঙ্গে টেপরি রানীর পরিবারও আশ্রয় নেয় অন্যত্র। বাড়িতে কাউকে না পেয়ে রাজাকাররা তাদের পাঁচটি গরু নিয়ে যায়। বাড়িতে ফিরে টেপরি ছোট ভাইকে নিয়ে গরু উদ্ধারে ক্যাম্পে গেলে তাকে আটক করা হয়। চালানো হয় পাশবিক নির্যাতন।

বীরাঙ্গনা টেপরি রানী সেদিনের ঘটনা সম্পর্কে স্মৃতিচারণ করতে গিয়ে ছোট ভাই সনাতন বলেন, ‘আমার বোনের সম্মানের বিনিময়ে সেদিন আমাদের প্রাণ বাঁচে। কিন্তু যুদ্ধের পর ফিরে এসে আমাদের অনেক যন্ত্রণা সহ্য করতে হয়। ৬ মাস পর তাকে ছাড়া হয়। ইতোমধ্যে তার গর্ভে আসে যুদ্ধশিশু। তত দিনে যুদ্ধ শেষ, চারদিকে বিজয় উল্লাস। বাড়িতে ফেরার পর জন্ম নেয় ছেলে সন্তান। এদেকে অপমান সইতে না পেরে বিদায় নেন টেপরি রানীর বাবা-মা। স্বামীও ত্যাগ করেন তাকে।’

ঠাকুরগাঁও-পঞ্চগড় সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সেলিনা জাহান লিটা বলেন, ‘আর্থিক সহযোগিতা আর সমবেদনাই যথেষ্ট নয়। এই বীরাঙ্গনাসহ সব বীরাঙ্গনার প্রতি মন থেকে সম্মান দিতে হবে।’

টেপরি রানীর সংসারে ছেলে, ছেলের বউ ও নাতি-নাতনি আছে। 

আরও পড়ুন- 

দ্বিচক্র যানে স্বাধীনতা দিবস উদযাপন (ফটো স্টোরি)

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

রাজারবাগে অস্ত্রাগার খুলে দিয়েছিলেন আবু শামা

‘যুদ্ধদিনের স্মৃতিকাতরতায় কাটে প্রতিটি স্বাধীনতা দিবস’

এখনও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি গাইবান্ধার আবদুল হামিদ-মফছার আলী

মাকে মিথ্যা বলে প্রশিক্ষণ নিতে ভারতে গিয়েছিলেন গেরিলাযোদ্ধা বিমল পাল

 

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাগেরহাটে কৃষকদলের নেতাকে কুপিয়ে হত্যা
বাগেরহাটে কৃষকদলের নেতাকে কুপিয়ে হত্যা
দিনাজপুরের ১৪২ কিলোমিটার সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি
দিনাজপুরের ১৪২ কিলোমিটার সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি
শিক্ষার্থী সংকটে বন্ধ হতে পারে বগুড়ায় আটটি ডিপ্লোমা শিক্ষাপ্রতিষ্ঠান
শিক্ষার্থী সংকটে বন্ধ হতে পারে বগুড়ায় আটটি ডিপ্লোমা শিক্ষাপ্রতিষ্ঠান
আসামি ধরতে গিয়ে হাসপাতালে ভর্তি দুই পুলিশ সদস্য
আসামি ধরতে গিয়ে হাসপাতালে ভর্তি দুই পুলিশ সদস্য
সর্বাধিক পঠিত
বাড়তে পারে যেসব পণ্যের দাম
বাড়তে পারে যেসব পণ্যের দাম
যেসব পণ্যের দাম কমতে পারে
যেসব পণ্যের দাম কমতে পারে
‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’
‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’
ঋতুপর্ণার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী
ঋতুপর্ণার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী
প্রথম প্রান্তিকে রিটার্ন দিলে করছাড়
প্রথম প্রান্তিকে রিটার্ন দিলে করছাড়