যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মার্চ ২০১৮, ১৪:১০ আপডেট : ২৬ মার্চ ২০১৮, ১৪:১৫

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের প্রতি সদস্যদের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বরাবরের মতো এবারও তাদের জন্য ফল-ফুল এবং মিষ্টি পাঠান তিনি। সোমবার (২৬ মার্চ) সকালে মোহাম্মদপুর কলেজ গেটে মুক্তিযোদ্ধা টাওয়ারে তাদের কাছে শুভেচ্ছা উপহার পৌঁছে দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর একান্ত সচিব সাইফুজ্জামান শিখর, উপ প্রেস-সচিব আশরাফুল আলম খোকন, প্রটোকল অফিসার খুরশিদ আলম এবং অ্যাসাইনমেন্ট অফিসার গাজী হাফিজুর রহমান প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার পৌঁছে দেন।

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা প্রতিটি জাতীয় দিবস এবং উৎসব-পার্বনে তাদের স্মরণ করায় শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই কেবল মুক্তিযোদ্ধা দেশে যথাযথ সম্মান পায়।

 

/পিএইচসি/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দীর্ঘদিন পর আবাহনী-মোহামেডান, ফিরলো পুরোনো দিনের স্মৃতি
দীর্ঘদিন পর আবাহনী-মোহামেডান, ফিরলো পুরোনো দিনের স্মৃতি
আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে
আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে
চ্যাট হিস্ট্রি বন্ধ রাখলেও তথ্য সংরক্ষণ করবে গুগল
চ্যাট হিস্ট্রি বন্ধ রাখলেও তথ্য সংরক্ষণ করবে গুগল
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন দিলো দুর্বৃত্তরা
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন দিলো দুর্বৃত্তরা
সর্বাধিক পঠিত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা