স্কুলছাত্রীকে ব্ল্যাকমেইল, তরুণের ১০ দিনের কারাদণ্ড

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৫ এপ্রিল ২০১৮, ১২:০৭আপডেট : ০৫ এপ্রিল ২০১৮, ১২:১২

কারাদণ্ডপ্রাপ্ত তরুণ আব্দুর রহিম ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় এক স্কুলছাত্রীকে ব্ল্যাকমেইল করার দায়ে আব্দুর রহিম (১৮) নামে এক তরুণের ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৫ এপ্রিল) বিকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল মান্নান এ আদেশ দেন।  বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত আব্দুর রহিম বালিয়াডাঙ্গী উপজেলার  হলদীবাড়ী গ্রামের ইদ্রিস আলীর ছেলে। সে

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে আব্দুর রহিম এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করে এবং প্রেমের প্রস্তাব দেয়।এতে রাজি না হওয়ায় গোপনে মেয়েটির  ছবি তুলে তার ছবির সঙ্গে জোড়া দিয়ে সবার মোবাইলে ছেড়ে দেয়। পরে মেয়ে ও তার পরিবার বিষয়টি জানতে পারলে ইউএনও’র কাছে জানায়। পরে ইউএনও উভয় পক্ষের জবান বন্দী গ্রহন করেন। জবান বন্দীতে আব্দুর রহিম তার দোষ স্বীকার করে। পরে তাকে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

ইউএনও জানান,  আব্দুর রহিম তার দোষ স্বীকার করেছে। তার অপরাধ অনুযায়ী দুই বছর সাজা হয়।পারিপার্শ্বিক চিন্তা করে তার সাজা ১০ দিন করা হয়েছে।

ওসি সাজেদুল ইসলাম বলেন, মেয়েদের উত্যক্ত করার যে কোনও  অভিযোগ পেলে  পুলিশ তাৎক্ষনিক ব্যবস্থা নেওয়ার জন্য  প্রস্তুত আছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের