হিলিতে চলতি মৌসুমে বোরোর বাম্পার ফলন আশা করছেন কৃষকরা

হালিম আল রাজী, হিলি
০৫ এপ্রিল ২০১৮, ১৬:৩৯আপডেট : ০৫ এপ্রিল ২০১৮, ১৯:৪৩

 দিনাজপুরের হাকিমপুর উপজেলার ফসলের মাঠ সবুজে ভরে গেছে

শষ্যভাণ্ডার খ্যাত দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার বিস্তৃর্ণ এলাকাজুড়ে বোরো ফসলের মাঠ সবুজে ভরে গেছে।  আবহওয়া অনুকূলে থাকায় এবং এখন পর্যন্ত কোনও ধরনের রোগ বালাই না হওয়ায় এবার বোরো ধানের বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা।  তবে গত বছরের তুলনায় সার ও সেচ খরচ বাড়ায় বোরো ধান চাষাবাদে বাড়তি খরচ হচ্ছে বলে  অভিযোগ করেছেন কৃষকরা।

হাকিমপুর উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে হাকিমপুর উপজেলায় ৭ হাজার ৩৪০ হেক্টর জমিতে বোরো ধান চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরইমধ্যে সে লক্ষ্যমাত্রাও অর্জিত হয়েছে। চলতি মৌসুমে ৩০ হাজার টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এলাকার কৃষকরা জানান, গেল বছর হিলিসহ আশপাশের উপজেলায় অতি বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে আমন আবাদে ব্যাপক ক্ষতি হয়েছে। তবে ধানের দাম ভালো পাওয়ায় চলতি মৌসুমে বোরো চাষাবাদে তাদের আগ্রহ বেড়েছে। এবারও ধানের ভালো দাম পাবেন বলে তারা আশা করছেন। এবার বিছন তৈরি থেকে শুরু করে রোপণ করা পর্যন্ত সময় মতো পানি পাওয়া গেছে। এর ফলে আবাদও ভালো হয়েছে। আবহাওয়া এ রকম ভালো থাকলে চলতি মৌসুমেও বোরো ধানের বাম্পার ফলন হবে বলে আশা করছেন কৃষকরা। এখন তার ধান গাছের রোগবালাই দমনে আগাম কীটনাশক প্রয়োগ ও আগাছা পরিষ্কার নিয়ে ব্যস্ত সময় পার করেছেন বলে জানান।

ভালো ফলনের আশায় কৃষকরা আগাছা তোলায় ব্যস্ত

কৃষকরা অভিযোগ করে বলেন, ‘গত বছরের তুলনায় এবার সার ও সেচ খরচ বেড়েছে। গত বছর প্রতি বিঘা জমির সেচ খরচ ছিল ৮শ’ টাকা। এবারে তা বাড়িয়ে ১ হাজার টাকা করা হয়েছে। এছাড়া সারের দাম বস্তা প্রতি ৫০ টাকা করে বেড়েছে। গতবছর যে সার সাড়ে ৭শ’ টাকায় কেনা হয়েছিল, সেই সার এখন ৮শ’ টাকা করে কিনতে হচ্ছে। এর ফলে বোরো ধান চাষাবাদে আমাদের বাড়তি খরচ হচ্ছে। তবে দাম ভালো পেলে তা পুষিয়ে যাবে।

হাকিমপুর (হিলি) উপজেলা কৃষি অফিসার মোছাম্মাৎ শামীমা নাজনীন বলেন, ‘চলতি মৌসুমে হাকিমপুর উপজেলায় বোরো ধান চাষাবাদের যে লক্ষ্যমাত্রা নির্ধারীন করা হয়েছিল তা অর্জিত হয়েছে। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় মাঠে ধানের অবস্থাও বেশ ভালো। রোগ বালাই ও পোকামাকড়ের উপদ্রুপ আপাতত নেই। গেলো আমন মৌসুমে কৃষকরা ধানের দাম ভালো পাওয়ায় এবার কৃষকদের মাঝে বোর ধান চাষাবাদের আগ্রহ বেড়েছে। এবং তারা ধানের যত্ন নিচ্ছে। আশা করছি আবহাওয়া এমন থাকলে এবছর ধানের ভালো ফলন পাওয়া যাবে। কৃষি বিভাগের মাঠকর্মীরাসহ আমরা নিয়মিত মনিটরিং করছি। এছাড়াও ধান গাছের রোগবালাই দমনে কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: অজ্ঞাত রোগে মরছে গ্রীষ্মকালীন টমেটো গাছ, কৃষকরা বিপাকে


 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান