দিনাজপুরে ভুয়া প্রশ্নপত্র বিক্রির অভিযোগে একজন গ্রেফতার

দিনাজপুর প্রতিনিধি
২১ এপ্রিল ২০১৮, ১৫:৩৬আপডেট : ২১ এপ্রিল ২০১৮, ১৫:৩৬

দিনাজপুর

দিনাজপুরে সামাজিক যোগাযোগের মাধ্যমে এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র প্রচার ও বিক্রির অভিযোগে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার ভোর রাতে জেলা সদরের মহাজন পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-১৩ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-১ এর অধিনায়ক মেজর নাজমুছ সাকিব জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে জেলা সদরের মহাজন পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় টাকার বিনিময়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে চলমান এইচএসসি পরীক্ষার ২০১৮টি ভুয়া প্রশ্ন বিতরণের অভিযোগে আশিকুর রহমান সাগরকে আটক করা হয়। আটক সাগর ওই এলাকার মজিবুর রহমানের ছেলে।

তিনি জানান, ভুয়া প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত সামাজিক যোগাযোগ মাধ্যমের একাধিক গ্রুপ ও পেজের সক্রিয় সদস্য হিসেবে সে দায়িত্ব পালন করতো। আসামিকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম