কুড়িগ্রামে প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য ৩ কিশোর আটক

কুড়িগ্রাম প্রতিনিধি
২৩ এপ্রিল ২০১৮, ০৩:২৩আপডেট : ২৩ এপ্রিল ২০১৮, ০৩:৪৫

কুড়িগ্রাম কুড়িগ্রামে প্রশ্নপত্র ফাঁসের নামে প্রতারণার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩ কিশোরকে আটক করেছে র‌্যাব। রবিবার (২২ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে রংপুর র‌্যাব-১৩ ব্যাটালিয়নের একটি দল কুড়িগ্রাম শহরের কৃষ্ণপুর মিস্ত্রিপাড়া এলাকা থেকে তাদের আটক করে। র‌্যাব-১৩-এর স্কোয়াড্রন কমান্ডার (এএসপি) শাহিনুর কবির ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক তিন কিশোর হলো— সদর উপজেলার কৃষ্ণপুর এলাকার সিরাজুল ইসলামের ছেলে শিহাব (১৬), একই এলাকার সাজু মিয়ার ছেলে তরিকুল (১৭) এবং আবু হানিফের ছেলে শাহজালাল (১৭)। এদের মধ্যে শিহাব ও শাহজালাল চক্রের মূল হোতা বলে জানায় র‌্যাব। শাহজালাল মিস্ত্রিপাড়ায় তার নানার বাড়িতে থাকত বলে জানা গেছে।
র‌্যাব জানায়, আটক শিহাব ও শাহজালাল ‘অভ্র ফাহিম’ নামে একটি মেসেঞ্জার অ্যাকাউন্টের মাধ্যমে চলমান এইচএসসি পরীক্ষায় বিভিন্ন বিষয়ের প্রশ্ন দেওয়ার প্রলোভন দিয়ে পরীক্ষার্থীদের মেসেজ দিত। পরীক্ষার্থীদের কাছ থেকে বিকাশ অ্যাকাউন্টে টাকা হাতিয়ে নিত তারা। প্রশ্ন দেওয়ার নামে টাকা নিলেও তারা সঠিক প্রশ্নপত্র সরবরাহ করতে পারেনি। টাকা লেনদেনের জন্য তারা তরিকুলের বিকাশ নাম্বার ব্যবহার করতে। এজন্য তারা তরিকুলকে কমিশনও দিত।
র‌্যাব-১৩-এর স্কোয়াড্রন কমান্ডার শাহিনুর কবির জানান, আটত তিন কিশোরকে র‌্যাব-১৩ কার্যালয়ে নেওয়া হচ্ছে। রাতেই তাদের কুড়িগ্রাম সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
আরও পড়ুন-
‘খালেক জিতলে শেখ হাসিনা জিতবেন’
এবার বাসের ধাক্কায় হাত হারালো ৮ বছরের শিশু

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের