সর্বহারা পরিচয়ে চিকিৎসকের কাছে চাঁদা চেয়ে হুমকি

পঞ্চগড় প্রতিনিধি
২৩ এপ্রিল ২০১৮, ১১:০৪আপডেট : ২৩ এপ্রিল ২০১৮, ১১:০৬

পঞ্চগড় পঞ্চগড়ে সর্বহারা কমিউনিস্ট পার্টির পরিচয়ে এক চিকিৎসকের কাছে চাঁদা দাবি করা হয়েছে। টাকা না পেলে তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যা করার হুমকিও দেওয়া হয়েছে। শনিবার (২১ এপ্রিল) পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জুনিয়ার কনসালটেন্ট (এ্যানেসথেসিয়া) ডা. মনসুর আলীকে মোবাইল ফোনে এই হুমকি দেওয়া হয়।

ডা. মনসুর আলী বলেন, ‘সর্বহারা কমিউনিস্ট পার্টির পরিচয়ে এক ব্যক্তি একাধিক নম্বর (০১৯০২৪১৫৬৭৫, ০১৭৭৭৯২০৬৩৮, ০১৬৩৩৬৩৯৮৫৯) থেকে ফোন করেন। তিনি সংগঠনের অনেক সদস্য আহত হয়ে চিকিৎসাধীন ও অনেকে ভারতসহ বিভিন্নস্থানে আত্মগোপন করে আছেন জানিয়ে তাদের সহায়তার জন্য চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে ওই ব্যক্তি আমাকে ও আমার পরিবারের সদস্যদের গুম ও হত্যা করার হুমকি দেন। একই সঙ্গে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে না জানাতেও হুঁশিয়ারি দেন।’

ঘটনাটি পুলিশকে অবহিত করা হয়েছে উল্লেখ করে তিনি জানান, কয়েকদিন আগে একইভাবে আরেক চিকিৎসককেও হুমকি দেওয়া হয়েছিল।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার বলেন, ‘বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখছি। খুব দ্রুত ঘটনার রহস্য উদঘাটন করা হবে। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের