ঠাকুরগাঁওয়ে ৭ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার্থী গ্রেফতার

ঠাকুরগাঁও প্রতিনিধি
১২ মে ২০১৮, ০২:২৪আপডেট : ১২ মে ২০১৮, ০২:৩৫

ঠাকুরগাঁও ঠাকুরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ৪টি কেন্দ্রে মোবাইল ফোন ও ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের অভিযোগে ৭ পরীক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে পরীক্ষা চলাকালীন তাদের গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত গ্রেফতার পরীক্ষার্থীদের কারাদণ্ডে ও অর্থদণ্ডে দণ্ডিত করেন।

ঠাকুরগাঁও এর নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি ) আব্দুল আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেফতারকৃতদের মধ্যে ভ্রাম্যমাণ আদালতে হরিপুর উপজেলার সিংহারি গ্রামের লুতফর রহমান মেয়ে লুচি খাতুন, মাদবপুর গ্রামের সুফল রায়ের স্ত্রী নিরদা রাণী,পুরাতণ ঠাকুরগাঁওয়ের মৃত রাশেদ আলীর মেয়ে শাহানাজ বেগমকে ১ মাসের জেল দেন। এছাড়া  রাণীশংকৈল উপজেলার মাসুদ রানার স্ত্রী হাবিবা পারভিন, মহেশপুর গ্রামের ইব্রাহিম আলীর মেয়ে শিরিন সুলতানা হিরা , মোলানী গ্রামের রনজিত রায়ের স্ত্রী পূর্ণিমা রায়, ও বগুলাডাঙ্গী গ্রামের মজিবর রহমানের ছেলে বেলায়েত হোসেনকে সর্বমোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী