গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে দুই জনের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি
২১ মে ২০১৮, ১৭:২৭আপডেট : ২১ মে ২০১৮, ১৭:৩৯

গাইবান্ধা জেলা গাইবান্ধার সদর উপজেলায় বৈদ্যুতিক ফ্যান মেরামতের সময় বিদ্যুতায়িত হয়ে বেলাল মিয়া নামে এক স্কুলছাত্র ও আজিজার রহমান (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২১ মে) দুপুরে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের খামার বল্লমঝাড় গ্রামে এ ঘটনা ঘটে।

বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম ঝন্টু জানান, ঘটনাটি পুলিশকে অবহিত করা হয়েছে।

স্থানীয়রা জানান, প্রতিবেশী আজিজার রহমান বৈদ্যুতিক ফ্যান ঠিক করার জন্য বেলালকে ডেকে নিয়ে যায়। ফ্যান মেরামতের সময় বেলালের কথামতো সুইচ টিপে দেন আজিজার রহমান। এসময় বেলাল বিদ্যুতায়িত হয়ে পড়েন। বেলালকে বাঁচানোর জন্য এগিয়ে গেলে আজিজার রহমানও বিদ্যুতায়িত হয়ে পড়ে। তাদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বেলাল মিয়া মধ্য ধানঘড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান