পুলিশের হাত থেকে পালানোর সময় মাদক ব্যবসায়ীকে গুলি

লালমনিরহাট প্রতিনিধি
২৩ মে ২০১৮, ১২:২২আপডেট : ২৩ মে ২০১৮, ১২:২২

লালমনিরহাট লালমনিরহাটে পুলিশের হাত থেকে পালানোর সময় শটগানের গুলিতে জাবেদ কসাই (৫০) নামে এক মাদক ব্যবসায়ী আহত হয়েছে। পরে তাকে পুলিশ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেছে। মঙ্গলবার ভোর রাত ২ টার দিকে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের বালাটারী রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে।
আহত জাবেদ লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের কাচারীপাড়া(রতিপুর) এলাকার বাসিন্দা।
হাসপাতালে চিকিৎসাধীন আহত জাবেদ মাদক মামলায় জামিনে থাকার কথা জানিয়ে বলেন, ‘পুলিশের ভয়ে পালানোর সময় আমাকে গুলি করা হয়েছে। আমি গরিব মানুষ, বেঁচে থাকতে চাই। আর মাদক ব্যবসা করবো না।’
জানতে চাইলে লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজ আলম বলেন, ‘সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামালের নেতৃত্বে একদল পুলিশ গোকুন্ডা ইউনিয়নের তিস্তার চর এলাকায় মাদক অভিযান পরিচালনা করতে যায়। এসময় গোকুন্ডা ইউনিয়নের কাচারীপাড়া এলাকার মাদক ব্যবসায়ী জাবেদ কসাইকে মাদকসহ আটক করেন। পরে জাবেদকে সঙ্গে নিয়ে রতিপুর এলাকায় যাওয়ার পথে বালাটারী রেলগেটে কিছু লোকজন পথরোধ করে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় জাবেদ এসআই মোস্তফা কামালের হাতে কামড় দিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশও তাকে শটগানের এক রাউন্ড গুলি ছুঁড়লে ডান পায়ের হাঁটুর নিচে গুলিবিদ্ধ হন। জাবেদ পুলিশ হেফাজতে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী