হিলিতে মাদকসহ ১৪ ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ

হিলি প্রতিনিধি
২৬ মে ২০১৮, ১৫:১০আপডেট : ২৬ মে ২০১৮, ১৫:১০

গ্রেফতার

দিনাজপুরের হিলিতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা, নেশা জাতীয় ইনজেকশন, ফেন্সিডিল ও চোলাইমদসহ ১৪ নারী ও পুরুষ মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার গভীর রাত থেকে শনিবার সকাল পর্যন্ত হিলির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার দুপুরে তাদের দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন, মঞ্জরুল, সাদ্দাম, জামাল, উজ্জল, সাইদুল, সুলতানা, সাইদুল ইসলাম, বকুল, নাজিমুদ্দিনবসহ কয়েকজন। তাদের বাড়ি হিলি সীমান্তের বিভিন্ন এলাকায়।

হাকিমপুর থানার ওসি আব্দুল হাকিম আজাদ বাংলা ট্রিবিউনকে জানান, দিনাজপুর পুলিশ সুপারের নির্দেশে হাকিমপুর থানা পুলিশের একটি দল শুক্রবার গভীররাত থেকে শনিবার সকাল পর্যন্ত হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালায়। এসময় ৩ জন নারী ও ১১ জন পুরুষসহ ১৪ জন মাদক বিক্রেতাকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪৬পিস ইয়াবা ট্যাবলেট, নেশাজাতীয় ইনজেকশন ২শ’ পিস, ফেন্সিডিল ৮০ বোতল ও ২৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের