কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্যের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

কুড়িগ্রাম প্রতিনিধি
২৭ মে ২০১৮, ১৭:৫০আপডেট : ২৭ মে ২০১৮, ১৭:৫৯

রুহুল আমিন কুড়িগ্রাম-৪ আসনের (রৌমারী-রাজীবপুর ও চিলমারীর কিছু অংশ) জাতীয় পার্টির (জেপি) এমপি রুহুল আমিনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ২০ মে থেকে এ অনুসন্ধান শুরু হয়েছে বলে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত রংপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোজাহার আলী সরদার।

আগামী ৬ জুনের মধ্যে তদন্তকারী দলকে দুদকের প্রধান কার্যালয়ে অনুসন্ধান প্রতিবেদনও পাঠাতে বলা হয়েছে।

দুর্নীতি দমন কমিশন সমন্বিত রংপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোজাহার আলী সরদার বলেন, ‘কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিনে বিরুদ্ধে লিখিত অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের নির্দেশে আমরা অনুসন্ধান শুরু করেছি। অনুসন্ধান শেষ হলে সে অনুযায়ী প্রধান কার্যালয়ে প্রতিবেদন পাঠানো হবে।’

এক প্রশ্নের জবাবে এই কর্মকর্তা জানান, অনুসন্ধানে অভিযোগের সত্যতা পেলে সেই প্রেক্ষিতে এমপিকে জিজ্ঞাসাবাদ করা হবে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের