ঠাকুরগাঁওয়ে বন্দুকযুদ্ধে ‘মাদক ব্যবসায়ী’ নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৯ মে ২০১৮, ০৯:১০আপডেট : ২৯ মে ২০১৮, ০৯:১৭

ঠাকুরগাঁও ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে হারুন (৪৫) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। মঙ্গলবার (২৯ মে) ভোরে উপজেলার শীতলপুর এলাকায় এ ঘটনা ঘটে। হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত হারুন হরিপুর উপজেলার শীতলপুর এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে।

ওসি রুহুল কুদ্দুস জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার শীতলপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় কয়েকজন মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পরে পুলিশও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের গোলাগুলিতে হারুন (৪৫) নামে এক মাদক ব্যবসায়ী ঘটনাস্থলে নিহত হয়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরও জানান, হারুনের বিরুদ্ধে হরিপুর থানায় একাধিক মাদকের মামলা রয়েছে।

ঠাকুরগাঁওয়ে মাদক বিরোধী অভিযান চলাকালে এটি চতুর্থ বন্দুকযুদ্ধের ঘটনা। এর আগে গত ২৩মে বালিয়াডাঙ্গীর পারুয়া গ্রামের ভেলসা মোহাম্মদের ছেলে মাদক ব্যবসায়ী আপতাফুল(৩৮), গত ২৬মে ঠাকুরগাও সদরের ছিট ছিলারং গ্রামের মৃত সফিরউদ্দীনের ছেলে মাদক ব্যবসায়ী মোবারক হোসেন ওরফে কুট্রি (৪৫) এবং গত রবিবার ভোরে= রানীশংকৈল উপজেলার ভৌরনিয়া গ্রামের লিয়াকত আলীর ছেলে মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম ওরফে তালেবান(৫৫) বন্দুকযুদ্ধে নিহত হয়।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম