সিলেটে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

সিলেট প্রতিনিধি
০২ জুন ২০১৮, ২৩:৪৬আপডেট : ০২ জুন ২০১৮, ২৩:৪৭

সিলেট পূর্ব বিরোধের জের ধরে সিলেট সদর উপজেলার কান্দিরগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তার নাম আব্দুল আহাদ ফকির (৪০)। এছাড়া আহত হয়েছেন অন্তত ১০ জন। শনিবার (২ জুন) রাত ১০টার দিকে বাঘারপাড় গ্রামে এ ঘটনা ঘটে।   

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার আব্দুল ওয়াহাব জানান, দুই পরিবারের মধ্যে পূর্ব বিরোধ ছিল। পুলিশ হামলাকারীদেরকে গ্রেফতার করার জন্য অভিযান চালিয়ে যাচ্ছে।

পুলিশ জানায়, গত কয়েক বছর থেকে সদর উপজেলার কান্দিরগাঁওয়ের বাঘারপার গ্রামের জাফর মিয়ার স্ত্রী ছালিতুন বিবির সঙ্গে দীর্ঘদিন থেকে পাশেল বাড়ির মকলিছ মিয়ার বিরোধ চলছিল। উভয় পরিবারের বিরোধ নিষ্পত্তির জন্য বেশ কয়েকবার উদ্যোগ নিলেও বিরোধ মীমাংসা হয়নি। তবে সম্প্রতি উভয় পক্ষ স্থানীয় জনপ্রতিনিধি ও পঞ্চায়েত কমিটি উভয় পরিবারের বিরোধ মীমাংসা শেষ করার জন্য শালিস বৈঠকের উদ্যোগ নেন। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার প্রথম দফায় বসার সিদ্ধান্ত হলে ওই সময়ে ছালিতুন বিবিকে পঞ্চায়েতের সামনে গালিগালাজ করে চলে যান মখলিছ মিয়া। শনিবার তারাবির নামাজের পর পুনরায় শালিস বৈঠকের আয়োজন করা হয়। শালিসে বসার আগেই দু’পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে জালালাবাদ থানার একদল পুলিশ ঘটনাস্থল থেকে নিহত আহাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে লাশ পাঠিয়েছে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের