কাউনিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ‘মাদক ব্যবসায়ী’ নিহত

রংপুর প্রতিনিধি
০৩ জুন ২০১৮, ০৮:৪৮আপডেট : ০৩ জুন ২০১৮, ০৯:২৫

রংপুর রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে রফিকুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। রবিবার (৩ মে) ভোরে এ ঘটনা ঘটে। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত রফিকুল পৌর এলাকার নতুন বাজার এলাকার বসিন্দা।

ওসি জানান, রবিবার ভোরে পুলিশের একটি দল হারাগাছ পৌর এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। সেখানে আগে থেকেই মাদক ব্যবসায়ীরা অবস্থান করছিলো। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়, পরে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম নিহত হয় এবং অন্যান্য মাদক ব্যাবসায়ীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দেশি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

তিনি আরও জানান, নিহত রফিকুল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টি মাদক আইনে মামলা রয়েছে। নিহতের লাশ উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান