দিনাজপুরের শ্রেষ্ঠ থানা হাকিমপুর

হিলি প্রতিনিধি
০১ জুলাই ২০১৮, ১০:৩৭আপডেট : ০১ জুলাই ২০১৮, ১৩:০০

পুরস্কার তুলে দেওয়া হচ্ছে হাকিমপুর থানার ওসির হাতে দিনাজপুরের হাকিমপুর (হিলি) থানা শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত হয়েছে। মাসিক অপরাধ পরিস্থিতি, গ্রেফতারি পরোয়ানা তামিল, আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অপরাধ বিষয়ক অন্যান্য বিষয়ে ভালো ভূমিকা রাখায় এই থানাকে শ্রেষ্ঠ হিসেবে ঘোষণা করা হয়েছে।

গতকাল শনিবার সকালে দিনাজপুর পুলিশ লাইনসের হলরুমে জেলার ১৩টি থানার মে মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় গত মে মাসের ভালো পারফরম্যান্সের পুরস্কার স্বরূপ এই ঘোষণা দেওয়া হয়েছে।

দিনাজপুর জেলার ১৩টি থানার মধ্যে হাকিমপুর থানা শ্রেষ্ঠ থানা নির্বাচিত হওয়ায় দিনাজপুরের পুলিশ সুপার হামিদুল আলম হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাকিম আজাদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। এছাড়াও জেলার সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে হাকিমপুর থানার এএসআই বিষ্ঠু চন্দ্র রায়কেও পুরস্কৃত করা হয়।

হাকিমপুর (হিলি) থানার ওসি আব্দুল হাকিম আজাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দিনাজপুরের পুলিশ সুপার হামিদুল আলম ও হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আখিউল ইসলামের সুনির্দিষ্ট দিকনির্দেশনা এবং তত্ত্বাবধানে আমরা কাজ করেছি। আমরা মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাসহ হাকিমপুর থানার সার্বিক অপরাধ পরিস্থিতি, গ্রেফতারি পরোয়ানা তামিল, আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অপরাধ বিষয়ক অন্যান্য বিষয়ে নিয়মিত তদারকি ও অভিযান পরিচালনা করায় হাকিমপুর থানা রংপুর রেঞ্জের মধ্যে শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত হয়েছে।’ এ ধরনের পুরস্কার তাদের কর্মকাণ্ডকে আরও বেগবান করবে বলেও তিনি জানিয়েছেন।

/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম