সাদুল্যাপুরে পানিতে ডুবে জমজ ভাইয়ের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি
০২ জুলাই ২০১৮, ১৬:৫৯আপডেট : ০২ জুলাই ২০১৮, ১৬:৫৯

গাইবান্ধা জেলা গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার গাছুরবাজার গ্রামে পুকুরের পানিতে ডুবে তাসিনন মিয়া ও তানভির মিয়া নামে জমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার (২ জুলাই) দুপুরে সাদুল্যাপুর উপজেলার খোদ্দকোমরপু ইউনিয়নের গাছুরবাজার (তালুক হরিদাস) গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- ওই গ্রামের ফুল বাবুর সাত বছরের ছেলে তাসিন (৭) ও তানভির।
নিহতের স্বজনরা জানান, তাসিন ও তানভির নিজ বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিল। খেলার একপর্যায়ে তারা দুজনে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে বাড়ির লোকজন প্রথমে তাসিনের লাশ পুকুরে ভাসতে দেখে তাকে উদ্ধার করে। এরপর পানিতে খোঁজাখুঁজির পর তানভিরের লাশও উদ্ধার করা হয়। তাদের দুজনকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
খোদ্দদকোমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান চৌধুরী জানান, একই সঙ্গে পরিবারের জমজ দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিষয়টি পুলিশ ও প্রশাসনকে জানানো হয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী