হাতীবান্ধায় বিদ্যুৎ স্পৃষ্টে যুবলীগ নেতার মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি
০৩ জুলাই ২০১৮, ০৩:২৩আপডেট : ০৩ জুলাই ২০১৮, ০৩:২৩

যুবলীগ নেতা আসাদুজ্জামান ভুট্টু লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোড্ডিমারী ইউনিয়নে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আসাদুজ্জামান ভুট্টু (৩১) নামে স্থানীয় এক যুবলীগ নেতা মারা গেছেন। সোমবার (২ জুলাই) রাতে তিনি মারা যান বলে স্থানীয়রা জানিয়েছেন।

মৃত আসাদুজ্জামান হাতীবান্ধা উপজেলার গোড্ডিমারী ইউনিয়নের মধ্যগোড্ডিমারী এলাকার মোকছেদ আলীর ছেলে। তিনি ওই ইউনিয়নের যুবলীগের নেতা ছিলেন। স্থানীয়ভাবে তিনি ডিশ ব্যবসা ও মেকানিকের কাজ করতেন । তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। স্বামীর মৃত্যুতে ভেঙে পড়েছেন স্ত্রী কাকলী বেগম।

গোড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান বলেন, ‘সোমবার (২ জুলাই) সন্ধ্যায় যুবলীগ নেতা আসাদুজ্জামান নিজ বাড়ির সামনে বৈদ্যুৎ লাইনে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান তিনি। স্থানীয়রা দ্রুত তাকে হাতীবান্ধা উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাতেই ভুট্টুর লাশ বাড়িতে নিয়ে আসা হয়। মঙ্গলবার (৩ জুলাই) সকাল ১১টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।’

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘কোনও অভিযোগ না থাকায় হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকেই নিহতের মরদেহ পরিবারের কাছে দিয়ে দেওয়া হেয়েছে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান