আমদানির কারণে কমতে শুরু করেছে কাঁচা মরিচের দাম

হিলি প্রতিনিধি
০৭ জুলাই ২০১৮, ২৩:৫১আপডেট : ০৭ জুলাই ২০১৮, ২৩:৫১

ভারত থেকে আমদানি করা কাঁচা মরিচ দেশের বিভিন্ন এলাকায় অতিবৃষ্টি ও বন্যার কারণে ক্ষেত নষ্ট  হওয়ায় কাঁচা মরিচের উৎপাদন এবার কম হয়েছে। চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় বাজারে কাঁচা মরিচের দাম বেশি। বাজারে কাঁচা মরিচের সরবরাহ স্বাভাবিক রাখতে হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু করেছেন আমদানিকারকরা।

হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে কাঁচা মরিচ আমদানি বন্ধ থাকলেও সম্প্রতি আবারও বন্দর দিয়ে কাঁচা মরিচের আমদানি শুরু হয়েছে। সোমবার (২ জুলাই) থেকে বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু হয়। শনিবার পর্যন্ত চার কার্যদিবসে বন্দর দিয়ে ৯টি ট্রাকে ৭৮ টন কাঁচা মরিচ আমদানি হয়েছে।

বন্দর ঘুরে দেখা গেছে, ভারত থেকে আমদানি করা প্রতি কেজি কাঁচা মরিচ পাইকারিতে (ট্রাকসেল) ৬৫ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর হিলি বাজার ঘুরে দেখা গেছে, ভারত থেকে আমদানি করা  মরিচ ৮০ থেকে ৮৫ টাকা দরে খুচরা বিক্রি হচ্ছে। আর দেশি কাঁচা মরিচ ৯০ থেকে ১শ’ টাকা কেজি দরে খুচরা বিক্রি হচ্ছে। কিছুদিন আগেও এসব কাঁচা মরিচ ১শ’ ২০ টাকা থেকে ১শ’ ৩০ টাকা দরে বিক্রি হয়েছিল।

হিলি স্থলবন্দরের কাঁচামরিচ আমদানিকারক হারুন উর রশীদ হারুন ও বাবলুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। আমদানি বাড়ালে মরিচের দাম আরও কমবে। এই দুই ব্যবসায়ী আরও জানান, কাঁচামরিচ আমদানিতে প্রতি কেজিতে সরকারকেই শুল্ক দিতে হচ্ছে ২০ টাকার মতো। শুল্ক কিছুটা কমানো হলে ব্যবসায়ীদের যেমন সুবিধা হতো তেমনি দেশের মানুষ আরও কম দামে কাঁচা মরিচ কিনতে পারতো। 

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা মো. সোহরাব হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, সম্প্রতি দেশের বাজারে কাঁচা মরিচের দাম বেশি হওয়ায় ৬/৭ মাস পরে আবারও বন্দর দিয়ে কাঁচা মরিচের আমদানি শুরু করা হয়েছে। 

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের