দিনাজপুরের হিলিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ১৫০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের মাঝে ব্যাগ, বই ও দুই হাজার চার শ’ টাকা করে শিক্ষা বৃত্তি বিতরণ করা হয়।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুকরিয়া পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আকরাম হোসেন, ভাইস চেয়ারম্যান আকতারা চৌধুরী, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, প্রোগ্রাম অফিসার আলমগীর হোসেন প্রমুখ।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তার আওতায় উপজেলা প্রশাসন এ সহায়তা প্রদান করে।








