দিনাজপুরে বিএনপির ১৬ নেতাকর্মী আটক, ককটেল উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি
১১ জুলাই ২০১৮, ১২:৪০আপডেট : ১১ জুলাই ২০১৮, ১২:৪১

দিনাজপুর দিনাজপুরে গোপন বৈঠক করার সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বখতিয়ার আহমেদ কচিসহ ১৬ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১০ জুলাই) দিবাগত রাতে তাদের আটক করা হয়। এ সময় ১৫টি ককটেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। দিনাজপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)রেদওয়ানুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি জানান, মঙ্গলবার দিবাগত রাতে নাশকতার উদ্দেশে গোপন বৈঠক হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বালুয়াডাঙ্গা এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বখতিয়ার আহমেদ কচির বাড়িতে পুলিশ গেলে সেখান থেকে ১৬ জনকে আটক করা হয়। এসময় উদ্ধার করা হয় ১৫টি ককটেল। তবে বৈঠকে উপস্থিত থাকা অনেকেই পালিয়ে গেছে।

তিনি জানান, খালেদা জিয়ার মামলার আপিলের শুনানীর রায়ের দিনে নাশকতা ঘটনানোর উদ্দেশে আটকরা গোপন বৈঠক করছিল। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।  

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম