কয়লা দুর্নীতি: হিলি ইমিগ্রেশন চেকপোস্টে বাড়তি সতর্কতা

হিলি প্রতিনিধি
২৫ জুলাই ২০১৮, ২০:০৮আপডেট : ২৫ জুলাই ২০১৮, ২০:২১

হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির ১ লাখ ৪২ হাজার টন কয়লা লোপাটের ঘটনায় কয়লাখনির সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী হাবিব উদ্দিনসহ চারজন যেন কোনোভাবেই দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশ ত্যাগ করতে না পারে সেলক্ষ্যে ইমিগ্রেশন চেকপোস্টে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। বুধবার (২৫ জুলাই) দুপুর দেড়টার দিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে এ সংক্রান্ত নির্দেশনা পৌঁছায় ।

নির্দেশনায় বড়পুকুরিয়া কয়লাখনির সদ্য বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী হাবিব উদ্দিন, মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) নুরুজ্জামান চৌধুরী ও উপমহাব্যবস্থাপক (স্টোর) এ কে এম খালেদুল ইসলাম, সদ্যবিদায়ী মহাব্যবস্থাপক (প্রশাসন ও কোম্পানি সচিব) আবুল কাশেম প্রধানিয়ার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির কয়লা লোপাটের ঘটনায় কয়লাখনির সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী হাবিব উদ্দিনসহ চার জন যাতে কোনও ক্রমেই বিদেশে যেতে না পারে সে বিষয়ে বুধবার দুপুরে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে নির্দেশনা আসে। নির্দেশনা পাওয়ার পর থেকেই আমরা প্রত্যেক পাসপোর্ট যাত্রীর নাম ও ছবি দেখে তার পরিচয় নিশ্চিত হওয়ার পরেই তাকে ভারতে যাওয়ার অনুমতি দিচ্ছি।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান