‘সেবা নিতে আসা জনগণের সঙ্গে সম্মান দিয়ে কথা বলবেন’

লালমনিরহাট প্রতিনিধি
০৮ আগস্ট ২০১৮, ১১:৫৩আপডেট : ০৮ আগস্ট ২০১৮, ১২:৫৯

‘সেবা নিতে আসা জনগণের সঙ্গে সম্মান দিয়ে কথা বলবেন’ পুলিশের কাছে সেবা নিতে আসা প্রত্যেক মানুষকে সম্মান দিয়ে কথা বলতে নির্দেশ দিয়েছেন রংপুর রেঞ্জ পুলিশের ডিআইজি দেবদাস ভট্টাচার্য। তিনি পুলিশের উদ্দেশে বলেন, ‘আপনারা ভুলে যাবেন না আমরা প্রজাতন্ত্রের বেতনভুক্ত কর্মকর্তা-কর্মচারী। আপনাদের কাছে যারাই সেবা নিতে আসেন তাদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করতে হবে। এটাই শিক্ষা দিয়ে গেছেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’

সোববার (৬ আগস্ট) বিকালে লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হকের সভাপতিত্বে জেলার স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডিআইজি দেবদাস ভট্টাচার্য বলেন, ‘আমরা জনগণকে অপরাধমুক্ত ও নিরাপদ জনপদ উপহার দেওয়ার সর্বাত্মক চেষ্টা করবো। জঙ্গি, সন্ত্রাস ও মাদক দেশ থেকে নির্মূল করা হবে। এই লক্ষ্য নিয়ে প্রত্যেক পুলিশ সদস্যকে কাজ করতে হবে। সেজন্য গণমাধ্যমের সহযোগিতা চাই।’

লালমনিরহাট পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত পুলিশ সুপার এনএম নাসিরুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিটিভির লালমনিরহাট প্রতিনিধি মুক্তিযোদ্ধা এসএম শফিকুল ইসলাম, সংবাদের নিজস্ব বার্তা পরিবেশক গোকুল রায়, বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি মোয়াজ্জেম হোসেনসহ অনেকে।

/এআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম