ফুলবাড়ী সীমান্তে ফেনসিডিলসহ উপ-সহকারী কৃষি কর্মকর্তা আটক

কুড়িগ্রাম প্রতিনিধি
১২ আগস্ট ২০১৮, ১৫:১৫আপডেট : ১২ আগস্ট ২০১৮, ১৬:০৭

ফেনসিডিল বহনের অভিযোগে  উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ দুই জন আটক

ভারতীয় ফেনসিডিল বহনের অপরাধে উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ দুই জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১৫ ব্যাটালিয়নের সদস্যরা। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। শনিবার (১১ আগস্ট) বিকালে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর সীমান্ত থেকে তাদের আটক করা হয়। লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধীন কাশিপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার শহিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

আটক দুই ব্যক্তি হলো, উপজেলার আজোয়াটারী গ্রামের আইয়ুব আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩০) ও পার্শবর্তী নাগেশ্বরী উপজেলার ধনী পাগলা গ্রামের মোশারফ হোসেনের ছেলে সোহেল রানা (৩২)। তাদের মধ্যে সোহেল রানা ফুলবাড়ী উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত।  মাদকসহ আটক ব্যক্তিদের সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুর রশিদ।

 বিজিবি জানায়, শনিবার (১১ আগস্ট) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির কাশিপুর ক্যাম্পের  একটি দল উপজেলার অনন্তপুর আর্দশ উচ্চ বিদ্যালয়ের পাশে মাদক উদ্ধারের জন্য অবস্থান নেয়। এ সময় ওই পথ দিয়ে জাহাঙ্গীর আলম ও সোহেল রানা মোটরসাইকেলে করে আসলে বিজিবির সদস্যরা তাদের গতি রোধ করে। পরে তাদের শরীর তল্লাশি করে ৬ বোতল ফেনসিডিল জব্দ করে বিজিবি। মাদক উদ্ধারের পর শনিবার রাতেই বিজিবি বাদী হয়ে আটক দুই ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আটক দুই ব্যক্তিকে ফুলবাড়ী থানায় সোপর্দ করে।

উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুর রশিদ জানান, অভিযুক্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্ব কর্তৃপক্ষের কাছে লিখিত সুপারিশ পাঠানো হয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ