গোবিন্দগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবদলকর্মী আটক

গাইবান্ধা প্রতিনিধি
১৬ আগস্ট ২০১৮, ০৯:১০আপডেট : ১৬ আগস্ট ২০১৮, ০৯:১১

গোবিন্দগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবদলকর্মী আটক গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিজ বাড়ি থেকে একটি বিদেশি পিস্তুল ও এক রাউন্ড গুলিসহ যুবদলকর্মী রশিদুল ইসলামকে (২৮) আটক করেছে পুলিশ। বুধবার (১৫ আগস্ট) রাত ৮টার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর সভার ব্রিজ পাড়ার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটক রশিদুল পৌরসভার ২নং ওয়ার্ডের ব্রিজ পাড়ার ফজেল হক ব্যাপারীর ছেলে। রশিদুল গোবিন্দগঞ্জ উপজেলা যুবদলের সাবেক কর্মী বলে জানিয়েছে পুলিশ।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রশিদুলকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনে থাকা এক রাউন্ড গুলিসহ আটক করা হয়। রশিদুল গোবিন্দগঞ্জ উপজেলা যুবদলের একজন সাবেক কর্মী। আটকের পর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রশিদুল নাশকতার উদ্দেশে পিস্তলটি ব্যবহার করছে বলে ধারণা করা হচ্ছে। তবে রশিদুল পিস্তুলটি কার কাছ থেকে পেয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় রশিদুলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে। মামলা হলে বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী