ঠাকুরগাঁওয়ে নদীতে নেমে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি
১৮ আগস্ট ২০১৮, ২২:২৯আপডেট : ১৮ আগস্ট ২০১৮, ২২:৩১

নওশাদ আলী বন্ধুদের সঙ্গে ভুল্লী নদীতে গোসল করতে গিয়ে নওশাদ আলী (১৯) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মারা গেছে। ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ভুল্লী বাঁধ এলাকায় এই ঘটনা ঘটেছে। শনিবার বিকালে ওই ইউনিয়নের কুমারপুর গ্রামের ভুল্লী বাঁধ থেকে তার লাশ উদ্ধার করেন স্থানীয়রা।

নিহত নওশাদ আলী (১৯) ঠাকুরগাঁও শহরের শাহপাড়া এলাকার নবাব আলীর ছেলে। সে ঢাকার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির তৃতীয় বর্ষের ছাত্র।

বালিয়া ইউনিয়নের চেয়ারম্যান নূরে আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘৫-৬ জন বন্ধুসহ নওশাদ আলী ভুল্লী নদীতে গোসল করতে যায়। সেখানে একটি ব্লকের ওপর দাঁড়ায়। পরে স্লিপ করে পড়ে যায়। ৩-৪ ঘণ্টা পর তার লাশ উদ্ধার করা হয়। ছেলেটি সাঁতার জানতো না।’

ঠাকুরগাঁও সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর ১টার দিকে বন্ধুদের সঙ্গে নিয়ে বালিয়া ইউনিয়নের ভুল্লী বাঁধে গোসল করতে আসে নওশাদ আলী। গোসল করার একপর্যায়ে সে গভীর পানিতে তলিয়ে যায়। সঙ্গে থাকা বন্ধুরা অনেক খুঁজেও নওশাদকে পায়নি। পরে স্থানীয় জেলেরা তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে নওশাদের লাশ উদ্ধার করে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম