দিনাজপুরের পৌরমেয়রকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

দিনাজপুর প্রতিনিধি
২১ আগস্ট ২০১৮, ০৫:৩০আপডেট : ২১ আগস্ট ২০১৮, ০৫:৩৪

দিনাজপুর দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে জেলগেটে জিজ্ঞাসাবাদে নির্দেশ দিয়েছে আদালত। হত দরিদ্য ও দুঃস্থদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ-এর চাল ওজনে কম দেওয়ার অভিযোগে দায়ের করা মামলার শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। পুলিশের পক্ষ থেকে করা ৫ দিনের রিমান্ড আবেদন ও মেয়রের পক্ষে করা জামিনের আবেদন বাতিল করে জেলগেটে ২দিন জিজ্ঞাসাবাদের আদেশ দেওয়া হয়।
সোমবার (২০ আগস্ট) দুপুরে দিনাজপুরের আমলী আদালত-১ এর বিচারক অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট বিশ্বনাথ মন্ডল এই আদেশ দেন। একই দিনে মামলার প্রধান আসামি পৌরসভার গুদাম রক্ষক মজিবর রহমান বাচ্চুর জামিন আবেদনও নামঞ্জুর করা হয়। মামলার অপর আসামি পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর মাসুদুর রহমান মাসুদ পলাতক রয়েছেন।

এর আগে সোমবার মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালী থানার ওসি (তদন্ত) নাজমুল আহমেদ আটক দুই আসামিকে রিমান্ডে পেতে আদালতে আবেদন করেন।  

জানা গেছে, গত শনিবার (১৮ আগস্ট) বিকেলে আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ভিজিএফ’র চাল বিতরণের সময় ওজনে কম দেওয়ায় স্থানীয়রা গুদাম রক্ষক মজিবর রহমানকে আটক করে। পরে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা আলতাফ হোসেন বাদী হয়ে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আটক মজিবরসহ পৌরমেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম ও ৫নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদুর রহমানকে আসামি করা হয়। মামলা পাওয়ার পর রোববার সকাল সাড়ে ১১ টার দিকে দিনাজপুর গোড়-এ শহীদ ময়দান থেকে গ্রেফতার করা হয় সৈয়দ জাহাঙ্গীর আলমকে।

/জেজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী