চালুর ঘোষণা দিলেও কার্যত বন্ধ হিলির শুল্ক স্টেশন

হিলি প্রতিনিধি
২৫ আগস্ট ২০১৮, ১৩:০৭আপডেট : ২৫ আগস্ট ২০১৮, ১৩:১৯

হিলি স্থলবন্দর ঈদুল আজহার ছুটি শেষে শনিবার (২৫ আগস্ট) হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানিসহ শুল্ক স্টেশনের সব বিভাগ খোলা রাখার ঘোষণা দিলেও কার্যত বন্ধ রয়েছে সব কার্যক্রম। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের আসা-যাওয়া জন্য কাস্টমসের একটি বিভাগ খোলা রয়েছে।

শনিবার সকাল ও দুপুরে দু’দফায় শুল্ক স্টেশনে গিয়ে দেখা যায়, কার্যালয়ের প্রধান ফটক তালাবদ্ধ। শুল্ক স্টেশনের কোনও কর্মকর্তা ও কর্মচারীর দেখা পাওয়া যায়নি।

হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা কাজী দ্বীন মোহাম্মাদ বাংলা ট্রিবিউনকে জানান, ঈদের ছুটি শেষে শনিবার স্টেশনের সব কার্যক্রমসহ বন্দর দিয়ে আমদানি-রফতানি খোলা রাখার সিন্ধান্ত নেওয়া হয়েছিল। সে মোতাবেক আজ শুল্ক স্টেশনের সব  বিভাগ খোলা রয়েছে। হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু’দেশের মাঝে যাতায়াত করা যাত্রীদের জন্য সীমান্তের শুন্য রেখার পার্শ্বে শুল্ক স্টেশনের একটি বিভাগ খোলা রয়েছে। সেখানে কর্মকর্তারা রয়েছেন। যদি বন্দর দিয়ে আমদানি- রফতানি হতো তাহলে শুল্ক স্টেশন কার্যালয় খোলা হতো এবং সেখানে লোকজন যেতো। আমদানিকারকরা ২০-২৫ আগস্ট পর্যন্ত ছয় দিন আমদানি-রফতানি বন্ধ ঘোষণা করেছেন। তাই্ বন্দর দিয়ে কোনও পণ্য আসছে না।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি