বঙ্গবন্ধু বেঁচে থাকলে আগেই দেশের আরও উন্নতি হতো: সংস্কৃতিমন্ত্রী

নীলফামারী প্রতিনিধি
২৯ আগস্ট ২০১৮, ১৮:১৭আপডেট : ২৯ আগস্ট ২০১৮, ১৮:১৭

আসাদুজ্জামান নূর

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন,‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ মধ্যম আয়ে উন্নীত হয়েছে। বঙ্গবন্ধু বেঁচে থাকলে অনেক আগেই দেশের আরও উন্নতি হতো। এর মাঝে যারা ক্ষমতায় এসেছিলেন তারা দেশের উন্নয়নে বাধা সৃষ্টি করেছিলেন।’ বুধবার দুপুরে নীলফামারীতে পরিবার পরিকল্পনা বিভাগের মা ও শিশু কল্যাণ কেন্দ্র চত্ত্বরে ওই বিভাগের জেলা কার্যালয় নির্মাণের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তিনি বলেন, ১৯৭২ সালে ধ্বংশপ্রাপ্ত দেশে বঙ্গবন্ধু দায়িত্ব নিয়েছিলেন মানুষের মুখে ভাত তুলে দেওয়ার। স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা, সংস্কৃতি ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ সব ক্ষেত্রের উন্নয়নের চিন্তা করেছিলেন তিনি। আজ তারই চিন্তার আলোকে দেশ মধ্যম আয়ে উন্নীত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের যে উন্নয়ন হচ্ছে তারই ধারাবাহিকতায় আজ  এই ভবন নির্মাণ শুরু হচ্ছে।’

স্বাস্থ্য প্রকৌশ বিভাগের অধীনে চার কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে ছয়তলা ওই ভবনের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আফরোজা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, ভারপ্রপ্ত সিভিল সার্জন জাহাঙ্গীর আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন ভুইয়া প্রমুখ।

পরে মন্ত্রী দুই কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের অর্থায়নে শিক্ষা ও প্রকৌশল দফতরের বাস্তবায়নে মশিউর রহমান ডিগ্রি কলেজের চার তলা আইসিটি ভবনের উদ্বোধন করেন।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের