হিলিতে সরকারি গাছ কাটার অভিযোগে ইউপি সদস্যসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা

হিলি প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০১৮, ২২:১৯আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৮, ২২:১৯

হিলিতে সরকারি গাছ কাটার অভিযোগে ইউপি সদস্যসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দিনাজপুরের হিলিতে সড়কের পাশে লাগানো সরকারি গাছ কাটার অভিযোগে ইউপি সদস্যসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বোয়ালদাড় ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা মুজিবুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন।
মামলায় অভিযুক্তরা হলেন, হিলির খাট্টাউছনা গ্রামের বাসিন্দা ও বোয়ালদাড় ইউপির খাট্টাউছনা পশ্চিমপাড়া ৭ ওয়ার্ড সদস্য মোজাফফর রহমান (৪৫), একই এলাকার আব্দুর রশিদ (৬০), সেকেন্দার আলী (৪২), মিজানুর রহমান (৬৫) এবং তার ছেলে আব্দুস সবুর (৩০)।
বোয়ালদাড় ইউনিয়ন ভূমি কর্মকর্তা মুজিবুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হিলি থেকে হাতিশো হয়ে খাট্টাউছনা যাওয়ার পথে হাতিশো নামক স্থানে কাচা সড়কের দুই পাশে ২০০ গাছ রোপণ করা হয়। রবিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, ওই সড়কের দুটি গাছ কেটে ছাতনি চারমাথা মোড়ে একটি সমিলে (করাতকল) অভিযুক্ত চারজন অপেক্ষা করছে। পরে বিষয়টি ইউএনওকে জানালে তিনিসহ ওই স্থানে উপস্থিত হলে সমিল মালিকসহ ওই পাঁচজন পালিয়ে যায়। এসময় সেখান থেকে গাছের গুড়িবোঝাই পাওয়ার টিলার জব্দ করে থানায় নিয়ে আসা হয়। সরকারি গাছ কাটার অভিযোগে আমি বাদী হয়ে ওই পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি। এরা পরস্পরে যোগসাজসে সরকারি গাছ কেটে সমিলে তা বিক্রি করতে আসছিলেন।’
হাকিমপুর থানার ওসি আব্দুল হাকিম আজাদ বলেন, ‘ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার বাদী হয়ে গাছ কাটার অভিযোগে পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেছে।’
প্রসঙ্গত, রবিবার (২ সেপ্টেম্বর) বিকালে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুকরিয়া পারভিন হিলির ছাতনি চারমাথা মোড়ে দুটি সমিলে অভিযান চালিয়ে অবৈধভাবে সমিল পরিচালনার দায়ে মিল দুটির ব্লেড জব্দ এবং ওই সমিল দুটি থেকে সরকারি গাছের গুড়ি উদ্ধার করেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম