পঞ্চগড়ের বোদায় ৩২ বস্তা নকল টিএসপি সারসহ পিকআপ ভ্যান আটক

পঞ্চগড় প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৪৭আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৪৭

পঞ্চগড়ে ট্রাকসহ আটক নকল সার

পঞ্চগড়ের বোদায় ৩২ বস্তা ভেজাল টিএসপি সারসহ একটি পিকাপ ভ্যান আটক করেছে স্থানীয় কৃষক ও সার ব্যবসায়ীরা। মঙ্গলবার রাতে বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের মাড়েয়া বাজারে এ ঘটনা ঘটে। এসময় তারা পিকআপ চালক রবিউল ইসলামকে আটক করে ট্রাক ও ভেজাল সারসহ ইউনিয়ন পরিষদের জিম্মায় দেওয়া হয়। 

বোদা উপজেলা কৃষি অফিস জানায়, রাসেল এন্টারপ্রাইজের মালিক মো. রাসেল হোসেন পঞ্চগড় শহরের বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) তালিকাভুক্ত ডিলা। মাড়েয়া বাজারের সার ব্যবসায়ীরা তার কাছ থেকে পাইকারিভাবে সার কিনে কৃষকদের কাছে খুচরা বিক্রি করে। কৃষকরা প্রায়ই ওই সার ভেজাল বলে ব্যবসায়ীদের অভিযোগ করে আসছিল। সার ব্যবসায়ী এস আলম ট্রেডার্সের মালিক বাবুল ইসলাম গত মঙ্গলবার রাতে রাসেল এন্টারপ্রাইজের গোডাউন থেকে ৩২ বস্তা টিএসপি সার কিনেন। পরে পিকআপ ভ্যানে করে এ সার তার দোকানে পৌঁছালে বাবুল মুখে দিয়েই বুঝতে পারে তা ভেজাল সার, রং করা মাটির গুটি বস্তায় করে টিএসপি সার হিসেবে বিক্রি করেছে। পরে বাবুল সার ভর্তি পিকআপ আটক করে স্থানীয় ইউনিয়ন পরিষদের হেফাজতে রাখে। বুধবার উপজেলা কৃষি অফিসার আল মামুন অর রশিদ ঘটনাস্থাল পরির্দশন করে সারের আলমত সংগ্রহ করেন। এসময় শত শত কৃষক উপস্থিত হয়ে সংশ্লিষ্টদের বিচার দাবি করে।

নকল সার বোঝাই ট্রাক

মাড়েয়া ইউপি চেয়ারম্যান আবু আনছার মো. রেজাউল করীম শামিম জানান, মাল তার হেফাজতে আছে। তবে এখনও  মামলা হয়নি। এই চক্রটি দীর্ঘ দিন ধরে এই ভেজাল সারের ব্যবসা করে আসছে।

সার ব্যবসায়ী বাবুল ইসলাম জানান, কৃষকরা আমাকে দীর্ঘদিন ধরে বলে আসছে সারগুলো ভেজাল। আমি এবার পরীক্ষা করে দেখলাম আসলেই এগুলো আসল সার না। নকল সার। আমি এসব সার প্রতি বস্তা ১১ শ’ টাকা দর ক্রয় করেছি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সার ব্যবসায়ী জানান, পঞ্চগড় বাজারের একটি প্রভাবশালী সার সিন্ডিকেট চক্র বিভিন্ন নামে বিএডিসির লাইসেন্স নিয়ে স্থানীয়ভাবে নকল সার তৈরি করে জেলার ক্ষুদ্র ক্ষুদ্র সার ব্যবসায়ীদের কাছে বিক্রি করে অধিক মুনাফা লুটছেন। এসব প্রভাবশালী সার ব্যবসায়ীদের কাছে আমরা নানা কারণে জিম্মি হওয়ায় এসব জেনেও তাদের বিরুদ্ধে কোনও প্রতিবাদ করতে পারছি না।

বোদা উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন অর রশিদ জানান, আলমত পরীক্ষার জন্য পাঠানো হবে। পরীক্ষার ফলাফলের ওপর সার ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে কথা বলতে রাসেল এন্টারপ্রাইজে গেলে সেখানে রাসেল হোসেনকে পাওয়া যায়নি। তার মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী