ঠাকুরগাঁওয়ে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

ঠাকুরগাঁও প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০১৮, ১০:১৩আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১০:১৯

ঠাকুরগাঁও ঠাকুরগাঁও শহরের সেভেন ডে নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১২ সেপ্টেম্বর) এই ঘটনা ঘটে।

নিহত নাছিমা আক্তার (২৫) শহরের নিশ্চিন্তপুর এলাকার মো. রুবেল ইসলামের স্ত্রী।

নাছিমা আক্তারের মা রহিমা বলেন, ‘গত রবিবার (৯ সেপ্টেম্বর) রাতে নাছিমা আক্তারকে শহরের সেভেন ডে নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করানো হয়। এরপর চিকিৎসক জাহাঙ্গীর আলম আমার মেয়ের সিজারিয়ান অপারেশন করেন। ভুল অপারেশনের কারণে মেয়ের প্রচণ্ড রক্তক্ষরণ হয়। বুধবার দুপুরে অবস্থার অবনতি হলে চিকিৎসক জাহাঙ্গীর আলম উন্নত চিকিৎসার জন্য নাছিমাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। পথে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় পৌঁছালে রাস্তায় ক্লিনিকের লোকেরা বলে আমার মেয়ে মারা গেছে।’

এদিকে চিকিৎসকের ভুলে প্রসূতি মায়ের মৃত্যু হওয়ার অভিযোগ তুলে পরিবারের স্বজনরা সেভেন ডে নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ঘেরাও করে প্রতিবাদ জানান। এসময় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা. প্রভাষ কুমার রায়, চিকিৎসক শাহরিয়ারের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. প্রভাষ কুমার রায় বলেন, ‘প্রসূতি মৃত্যুর ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্তে প্রমাণিত হলে চিকিৎসকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি জানান, নবজাতক শিশুর শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত ।
তবে অভিযুক্ত চিকিৎসক জাহাঙ্গীর আলমের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

ঠাকুরগাঁও সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা বলেন, ‘এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/এনআই/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে