হিলিতে মাদক ব্যবসায়ী ও পলাতক আসামিসহ গ্রেফতার ৭

হিলি প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০১৮, ১৭:২৬আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১৭:২৬

গ্রেফতারের প্রতীকী ছবি দিনাজপুরের হিলিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিসহ সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৫ সেপ্টেম্বর) ভোর থেকে সকাল পর্যন্ত হিলি সীমান্তের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। জেলার হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাকিম আজাদ বিষয়টি নিশ্চিত করেছন।

গ্রেফতার ব্যক্তিরা হলো– হিলির ফকিরপাড়া এলাকার আলম মিয়ার ছেলে রুবেল মিয়া (২৮), চণ্ডিপুর এলাকার মৃত শাহাদাত মণ্ডলের ছেলে রাশেদুল ইসলাম পিয়াস (২০), একই এলাকার মৃত কাশেমের ছেলে বকুল হোসেন (২৫), সাতকুড়ি এলাকার হাফিজুল ইসলামের স্ত্রী রেখা বেগম (৪৫), চুড়িপট্টি এলাকার ইদ্রিসের ছেলে সুমন হোসেন (১৯), বগুড়া বিসিকের বেলেপাড়া গ্রামের মনির উদ্দিনের ছেলে মুরাদ হোসেন (২৭) ও একই এলাকার মৃত মকবুলের ছেলে মারুফ হোসেন (৩২)।

ওসি আবদুল হাকিম আজাদ বাংলা ট্রিবিউনকে জানান, পুলিশ সুপারের নির্দেশে হাকিমপুর থানা পুলিশ শনিবার ভোর থেকে সকাল পর্যন্ত হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সুমন এবং মাদকদ্রব্যসহ ছয় মাদকব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে পাঁচ বোতল ফেনসিডিল, ৩০ বোতল এমকেডিল, ইস্কাফ সিরাপ সাত বোতল, বিদেশি মদ চার বোতল, নেশাজাতীয় অ্যামপোল ১০০ পিস এবং ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে পাঠানো হয়।

/এমএএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী