গোবিন্দগঞ্জে বালুবোঝাই ট্রলির চাপায় শিশুর মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৫৬আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৮, ১৭:০৮

গাইবান্ধা জেলা গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইঞ্জিন চালিত বালুবোঝাই একটি ট্রলির নিচে চাপা পড়ে আলিফ মিয়া নামে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২২ সেপ্টেম্বর) ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ বোয়ালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আলিফ গোবিন্দগঞ্জ পৌর এলাকার বোয়ালিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মহাসড়কের পাশে মায়ের কোলে বসে ছিল শিশু আলিফ। এসময় বালুবোঝাই ট্রলিটি তাদের চাপা দেয়। শিশুটি ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। আর শিশুটির মা আহত হন।

ওসি মজিবুর রহমান জানান, স্থানীয়দের সহায়তায় ট্রলিটি জব্দ করা হয়েছে। তবে ঘটনার সময় চালক ও তার সহকারী পালিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ