শুক্রবার ছুটির দিনে সচল হিলি স্থলবন্দর

হিলি প্রতিনিধি
১২ অক্টোবর ২০১৮, ১৩:৫৬আপডেট : ১২ অক্টোবর ২০১৮, ১৪:০৮

হিলি স্থলবন্দরের কার্যক্রম চলছে ভারতীয় ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে শুক্রবার ছুটির দিনেও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম চালু রয়েছে।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে বন্দর দিয়ে দু’দেশের মাঝে বাণিজ্য শুরু হয়েছে। এর আগে সকালে বন্দরের ভেতর হতে খালি ট্রাকগুলো বের হয়ে পুনরায় ভারতে চলে গেছে।

বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম শাহিন বাংলা ট্রিবিউনকে জানান, কয়েকদিন আগে পাথর রফতানি নিয়ে জটিলতার কারণে হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি নিয়ে অচলাবস্থা সৃষ্টি হয়েছিল। এ কারণে বন্দর দিয়ে ১০ দিন ধরে পাথর আমদানি ও ২ দিন ধরে সব ধরনের পণ্য আমদানি বন্ধ ছিল। এর ফলে পাথর, পেঁয়াজসহ অন্যান্য মালের প্রচুর সংখ্যক গাড়ি রফতানির উদ্দেশে ভারতে আটকা পড়েছে। এছাড়াও আসন্ন দুর্গা পূজার কারণে হিলি স্থলবন্দর দিয়ে বেশ কয়েকদিন আমদানি-রফতানি বন্ধ থাকবে। এসব কথা জানিয়ে শুক্রবার ছুটির দিনেও বন্দর দিয়ে আমদানি-রফতানি চালু রাখতে ভারতীয় ব্যবসায়ীরা চিঠি দিয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বন্দর দিয়ে বাণিজ্যসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম খোলা রাখা হয়েছে।

প্রসঙ্গত, দুর্গা পূজা উপলক্ষে ১২-২০ অক্টোবর শনিবার পর্যন্ত টানা ৯দিন হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি ঘোষণা দিয়েছিল ভারতীয় ব্যবসায়ীরা। ২১ অক্টোবর রবিবার থেকে বন্দর দিয়ে পুনরায় আমদানি-রফতানি বাণিজ্য শুরু হবে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের