কৃষিতে প্রণোদনা পাবেন নীলফামারীর সাড়ে ১৭ হাজার কৃষক

নীলফামারী প্রতিনিধি
১৬ অক্টোবর ২০১৮, ০৪:৫৪আপডেট : ১৬ অক্টোবর ২০১৮, ০৫:০৩

নীলফামারী নীলফামারীতে এবার রবি ও খরিব মৌসুমে দুই কোটি ৪৬ লাখ ১৬ হাজার ৫৭৮ টাকার কৃষি প্রণোদনা পাবেন জেলার ১৭ হাজার ৪৪৫ জন কৃষক। ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে ওই পরিমাণ টাকার বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হবে। এ লক্ষ্যে কৃষি বিভাগের প্রস্তুতিমূলক কাজ এগিয়ে চলছে। এ জন্য উপ-সহকারী কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে কাজ শুরু করছেন। সোমবার (১৫ অক্টোবর) সকাল ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক কেরামত আলী।

জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্র জানায়, ২০১৮-২০১৯ সালের রবি ও খরিব মৌসুমে গম, ভুট্টা, সরিষা, বিটি বেগুণ ও মুগডালের উৎপাদন বাড়াতে জেলার কৃষকদের কৃষি প্রণোদনা দেওয়া হবে। প্রণোদনার আওতায় ১৭ হাজার ৪৪৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হবে। এর মধ্যে গম চাষে পাঁচ হাজার কৃষকের জন্য ৯৮ লাখ ২৫ হাজার টাকা, ভুট্টা চাষে নয় হাজার ৪০০ কৃষকের মাঝে এক কোটি ২২ লাখ ৩৮ হাজার ৮০০ টাকা, দুই হাজার কৃষকের সরিষা চাষে ১৫ লাখ ৭৩ হাজার টাকা, ৪৫ জন কৃষকের বিটি বেগুণ চাষে ৪৪ হাজার ৭৭৮ টাকা, এক হাজার কৃষকের মুগডাল চাষে নয় লাখ ৩৫ হাজার টাকা বরাদ্দ ধরা হয়েছে। প্রতিজন কৃষক এক বিঘা জমিতে আবাদের (চাষ) জন্য ওই প্রণোদনা পাবেন।

কেরামত আলী বলেন, ‘অল্প সময়ের মধ্যে ওই প্রণোদনা বিতরণের কাজ শুরু হবে। এ উপলক্ষ্যে ইতোমধ্যে জেলা পর্যায়ে সভা অনুষ্ঠিত হয়েছে। এখন উপজেলা পর্যায়ে পাঠানো হবে। সেখানে সভা করে ইউনিয়ন পর্যায়ে ভাগ করে কতজন কৃষক প্রণোদনা পাবেন তা নির্বাচন করা হবে।’

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রতি বছর বর্ষার পর কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে সরকার প্রণোদনা দিয়ে থাকে। তারই ধারাবাহিকতায় এবার জেলায় ১৭ হাজার ৪৪৫ জন কৃষক এই প্রণোদনা পাবেন।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের