দুর্গাপূজা উপলক্ষে হিলি ইমিগ্রেশনে বেড়েছে যাত্রীর চাপ

হিলি প্রতিনিধি
১৬ অক্টোবর ২০১৮, ১১:০৯আপডেট : ১৬ অক্টোবর ২০১৮, ১১:২১




হিলিতে বেড়েছে যাত্রীর চাপ সনাতন হিন্দু ধর্মাবলম্বিদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে যাত্রীর চাপ বেড়েছে। ইমিগ্রেশন সংশ্লিষ্টদের দাবি স্বাভাবিকের চেয়ে এখন যাত্রীর চাপ দ্বিগুণেরও বেশি।

খোঁজ নিয়ে জানা যায়, প্রতিদিন হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে চিকিৎসা ও ভ্রমণের জন্য গড়ে তিনশ’ থেকে সাড়ে চারশ’ যাত্রী দু’দেশের মধ্যে পারাপার করেন। তবে বর্তমানে যাত্রী পারাপারের পরিমাণ গড়ে ছয়শ’ থেকে সাতশতে গিয়ে দাঁড়িয়েছে।

ভারতে পূজা দেখতে যাওয়া স্বর্ণা রায় নামের এক যাত্রী বাংলা ট্রিবিউনকে জানান, ‘আমি বগুড়া থেকে আসছি। পূজা দেখতে ভারতে যাচ্ছি। শুনেছি ভারতের প্রতিমা ও পূজা খুব সুন্দর হয় সে কারণেই ভারতে যাচ্ছি। পূজা শেষে আবার দেশে ফিরে আসবো।’

হিলিতে যাত্রী পারাপার বেড়েছে দ্বিগুণেরও বেশি স্বর্ণার মতো অনেকেই পূজা দেখতে ভারতে যাচ্ছেন। আবার অনেকে উৎসব উপলক্ষে আত্মীয়দের সঙ্গে দেখা করতেও এপার-ওপার হচ্ছেন।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর বাংলা ট্রিবিউনকে জানান, সোমবার থেকে হিন্দু ধর্মাবলাম্বিদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। এ উপলক্ষে ভারত থেকে অনেক হিন্দু ধর্মাবলম্বি দর্শনার্থীরা বাংলাদেশে পূজা দেখতে আসছেন। অপরদিকে বাংলাদেশ থেকেও অনেকে পূজা দেখতে এবং তাদের স্বজনদের সঙ্গে মলিত হতে ভারতে যাচ্ছেন। এ কারণে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে সাধারণ সময়ের চেয়ে যাত্রী পারাপার দ্বিগুণ বেড়ে গিয়েছে। এ অবস্থা দুর্গাপূজার শেষদিন পর্যন্ত থাকবে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী