হিলিতে ১০৫ বোতল ফেন্সিডিলসহ চার মাদক ব্যবসায়ী আটক

হিলি প্রতিনিধি
১৭ অক্টোবর ২০১৮, ১৮:১৯আপডেট : ১৭ অক্টোবর ২০১৮, ১৮:৪৬

হিলিতে ১০৫ বোতল ফেনসিডিলসহ আটক চার মাদক ব্যবসায়ী দিনাজপুরের হিলিতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০৫ বোতল ফেন্সিডিলসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার ভোররাতে ও সকালে হিলি সীমান্তের চন্ডিপুর ও বোয়ালদাড় এলাকায় পৃথক অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো হিলির ফকিরপাড়া গ্রামের মৃত হুরমত আলীর ছেলে শাহিন মিয়া (২৮), বৈগ্রামের আবুল হোসেনের ছেলে জামিল হোসেন (২০), হিলির গোবিন্দপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আফজাল হোসেন (২৮), একই এলাকার মজিবুর রহমানের ছেলে সাইফুল ইসলাম (২৫)।

হাকিমপুর থানার ওসি আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশে ও হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপারের দিকনির্দেশনায় পুলিশের একটি বিশেষ দল ভোররাত থেকে সকাল পর্যন্ত হিলি সীমান্তের পৃথক দুটি স্থানে মাদকবিরোধী বিশেষ অভিযান চালায়। এ সময় ৬৫ বোতল ফেন্সিডিলসহ শাহিন ও জামিল নামের দুই মাদক ব্যবসায়ী এবং ৪০ বোতল ফেন্সিডিলসহ আফজাল ও সাইফুল নামে আরও দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম