পঞ্চগড়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

পঞ্চগড় প্রতিনিধি
২৩ অক্টোবর ২০১৮, ০৬:৪৬আপডেট : ২৩ অক্টোবর ২০১৮, ০৬:৪৬

ক্ষতিগ্রস্তদের ত্রাণ দেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন পঞ্চগড়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। সোমবার (২২ অক্টোবর) পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়ে এসব পরিবারের হাতে ত্রাণ তুলে দেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন।

ত্রাণ হিসেবে তাদের মাঝে দুই বান্ডিল করে ঢেউটিন, নগদ ছয় হাজার করে টাকা, ৩০ কেজি করে চাল, তিনটি করে কম্বল ও শুকনো খাবার তুলে দেওয়া হয়। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহেতেশাম রেজাসহ জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৮ অক্টোবর পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের জলাপাড়া গ্রামে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে ওই আগুন লাগে। এতে ওই গ্রামের ফারাজুল ইসলাম, মইজুল ইসলাম, আব্দুস সাত্তার, তহিদুল ইসলাম ও ফেলাতুন বেগমের ঘর বাড়ি পুড়ে যায়।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান