আইনজীবী রথিশ চন্দ্র হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু

রংপুর প্রতিনিধি
৩০ অক্টোবর ২০১৮, ২০:০০আপডেট : ৩০ অক্টোবর ২০১৮, ২০:১২

আইনজীবী রথিশ চন্দ্র (ফাইল ছবি) রংপুরের বিশেষ জজ আদালতের পিপি রথিশ চন্দ্র ভৌমিক বাবু সোনা হত্যা মামলার বিচার শুরু হয়েছে। মঙ্গলবার (৩০ অক্টোবর) রংপুরের জেলা ও দায়রা জজ নিযামুল হকের আদালতে মামলার বাদী সুবল ভৌমিক ও তার ছোট ভাই বিপ্লবের সাক্ষ্য ও জেরা শেষ হয়েছে। বৃহস্পতিবারও মামলার বাকি সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ চলবে বলে আদালত সূত্রে জানা গেছে।

এর আগে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রথিশ হত্যা মামলার দুই আসামি তার স্ত্রী দীপা ভৌমিক ও স্ত্রীর সহকর্মী কামরুল ইসলামকে রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে আনা হয়।

মামলার বাদী নিহত আইনজীবী রথিশের ছোট ভাই সাংবাদিক সুশান্ত ভৌমিক আদালতে দেওয়া জবানবন্দিতে জানান, চলতি বছরের ২৯ মার্চ রাতে তারা বড় ভাইকে আসামি রথীশের স্ত্রী দীপা ভৌমিক ও তার প্রেমিক কামরুল খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে দিয়ে ওড়না গলায় পেচিয়ে হত্যা করে।

এ ঘটনায় গত ১ এপ্রিল সে নিজেই বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। পরে তিন দিন পর ৪ এপ্রিল র্যারব-১৩ এর একটি দল তার বড় ভাইয়ের স্ত্রী দীপা ভৌমিককে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে নিজেই মোল্লাটারী মহল্লার র্যা৩ব সদস্যদের তার স্বামীকে পুতে রাখার স্থান দেখিয়ে দেয়। পরে র্যাজব ও পুলিশ মাটি খুঁড়ে বাবু সোনার লাশ উদ্ধার করে। পরে পুলিশ সুরতহাল শেষে তারা লাশ ময়নাতদন্ত করার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

দীপা ভৌমিক ও কামরুল ইসলাম দুজনেই র্যাওবের কাছে রথিশ হত্যার কথা স্বীকার করে। পরে আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তিনি আসামিদের কঠোর শাস্তি দাবি করেন। এরপর আদালতে সাক্ষ্য দেন তার ছোট ভাই বিপ্লব।

সরকার পক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট আব্দুল মালেক। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট বসুনিয়া মো. আরিফুল ইসলাম।

সরকার পক্ষে মামলা পরিচালনাকারী পিপি আব্দুল মালেক জানান, আজ দুজনের সাক্ষ্য ও জেরা শেষ হয়েছে। কাল বাকি সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ করা হবে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান