দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফাতানি কার্যক্রম আরও গতিশীল করতে ও বন্দর থেকে রাজস্ব আহরণ বাড়াতে বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট ও আমদানি-রফতানিকারকদের সঙ্গে আলোচনা ও মতবিনিময় করেছে হিলি স্থলবন্দর কতৃপক্ষ।
বন্দর কর্তৃপক্ষের আয়োজনে বুধবার দুপুর সাড়ে ১২টায় পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের সন্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেছেন যুগ্ম কমিশনার মীর আবু আবদুল্লাহ আল সাদাত। সেখানে আরও উপস্থিত ছিলেন, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, হিলি স্থল বন্দরের রাজস্ব কর্মকর্তা আব্দুল হালিম, সামসুল হক, মোফিজুর রহমান, হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ হারুন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সিঅ্যান্ডএফ এজেন্ট শাহিনুর রেজা শাহীন, আব্দুল আজিজ, মোস্তাফিজুর রহমান, আমদানিকারক শহিদ উদ্দিন, রেজাউল ইসলামসহ অন্যান্যরা।
সভায় সিঅ্যান্ডএফ এজেন্ট ও আমদানি-রফতানিকারকরা আমদানি-রফতানি সংক্রান্ত সমস্যাগুলোর তথ্য তুলে ধরে এসবের সমাধানে উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। অন্যদিকে কাস্টমস কর্তৃপক্ষ সঠিক পদ্ধতিতে বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম পরিচালনা করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।








