পিডিবির নির্বাহী প্রকৌশলীকে রাস্তায় আটকিয়ে বিলে স্বাক্ষর

গাইবান্ধা প্রতিনিধি
০১ নভেম্বর ২০১৮, ২৩:৩৮আপডেট : ০১ নভেম্বর ২০১৮, ২৩:৪৫

নির্বাহী প্রকৌশলীর গাড়ি আটকিয়ে বিলে স্বাক্ষর নেওয়া হয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী শামীম আহমেদকে রাস্তায় আটকিয়ে বিলে স্বাক্ষর নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১ নভেম্বর) সন্ধ্যার দিকে গাইবান্ধা শহরের ফকিরপাড়া মসজিদের সামনে এই ঘটনা ঘটে। পিডিবির গাইবান্ধা পূর্ব ফিডারের ৩০ কর্মচারীর পাওনা তিন লাখ টাকার বিল পরিশোধ না করে ওই প্রকৌশলী কর্মস্থল ত্যাগের সময় এই কর্মচারীরা রাস্তায় তার গাড়ি আটকান।

কর্মচারীদের অভিযোগ, বিদ্যুৎ বিভাগের পূর্ব ফিডারের বিল বিতরণকারী ও মিটার রিডার ৩০ জনের তিন লাখ টাকা পাওনা রয়েছে। কিন্তু কর্মচারীদের পাওনা বিল দিতে টালবাহনা করেন পূর্ব ফিডারের নির্বাহী প্রকৌশলী শামীম আহমেদ। তিনি বদলি হওয়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় পিডিবি বিভাগ থেকে গাড়িতে করে নতুন কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দেন। প্রকৌশলীর চলে যাওয়ার খবর পেয়ে ফকিরপাড়ায় গাড়ি আটক করা হয়। এসময় তোপের মুখে পড়েন প্রকৌশলী শামীম আহমেদ। পরে বাধ্য হয়েই গাড়িতে বসে পাওনা টাকার বিলপত্রে স্বাক্ষর করেন তিনি।

প্রকৌশলীর গাড়ি আটকের খবর পেয়ে ঘটনাস্থলে যান সংবাদকর্মীরা। ছবি তোলার সময় বাধা দেওয়ার চেষ্টা করেন তিনি। এসময় ঘটনার কারণ জানতে চাইলে তিনি কোনও মন্তব্য করেননি। এরপর গাড়ি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন নির্বাহী প্রকৌশলী শামীম আহমেদ।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী