দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। রবিবার (১১ নভেম্বর) দুপুর ১২টার দিকে পার্বতীপুর উপজেলার রামপুর জোরতাল রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পার্বতীপুর উপজেলার শ্রীরামপুর এলাকার মোকসেদুল ইসলাম (৩৫) ও তার স্ত্রী তহুরা বেগম (৩০)।
সৈয়দপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক বলেন, ‘ রবিবার দুপুরে রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমীর ট্রেন পার্বতীপুর-সৈয়দপুর মহাসড়কের জোরতাল রেলগেট (রেলওয়ে কিলোমিটার নং-৩৮৬/৬-৭) পার হচ্ছিল। এ সময় ট্রেনের সামনে একটি মোটরসাইকেলে করে ওই দম্পতি আসলে ট্রেনে ধাক্কা লাগলে উভয়েই পড়ে গিয়ে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে জিআরপি পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।








